রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ৩০ আগস্ট ২০২৫ ১১ : ৫৬Snigdha Dey
ঘোর বিপাকে অভিনেতা অঙ্কুশ হাজরা। ইডির সমন গেল অভিনেতার কাছে! বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই এই হাল হল অভিনেতার। টলিপাড়ার অন্দরে শনিবার সকাল থেকেই এমন খবর ঘুরছে।
এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছিল বেআইনি বেটিং অ্যাপের প্রচারের জন্য। সেই তালিকায় যেমন বিজয় দেবরকোন্ডা, রাণা ডগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ-হরভজন-সহ একাধিক তারকা। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা।
বেটিং অ্যাপগুলির মাধ্যমে অবৈধভাবে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। হাওয়ালা চক্রের মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও সন্দেহ করছে তদন্তকারীরা। পুজোর আগেই অঙ্কুশকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ওই অ্যাপ প্রচারের বিনিময়ে প্রাপ্ত অর্থ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে।
আরও পড়ুন: প্রেম-নস্ট্যালজিয়া না শহুরে বিচ্ছেদ? মৈনাক ভৌমিকের 'মেড ইন কলকাতা' কোন গল্প বলবে?
জানা যাচ্ছে, ১৬ সেপ্টেম্বর ইডির দরবারে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে এবং হোয়াটসঅ্যাপে তিনি অধরা।

প্রসঙ্গত, চলতি বছর পুজোয় মুক্তি পেতে চলেছে অঙ্কুশের 'রক্তবীজ'। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির টিজার থেকে শুরু করে গান, ইতিমধ্যেই দর্শকের মনে ছবি ঘিরে কৌতূহল জাগিয়েছে। কিন্তু এর মধ্যেই অঙ্কুশের আইনি জটিলতা ছবির উপরে কোনও প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে ভাবাচ্ছে। এই মুহূর্তে অঙ্কুশকে দেখা যাচ্ছে জি বাংলার রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে। সঞ্চালকের ভূমিকায় এই শো-এ দেখা যাচ্ছে তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি