মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

রজত বসু | ৩১ অক্টোবর ২০২৫ ১৭ : ০১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অসাধ্যসাধন করেছেন হরমনপ্রীতরা। মহিলাদের বিশ্বকাপ সেমিফাইনালে ৩৩৮ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়। যারা সাতবারের চ্যাম্পিয়ন। মনে রাখার মতো ইনিংস খেলেছেন জেমাইমা রড্রিগেজ। 


এটা ঘটনা, বিশ্বকাপের সেমিফাইনালে এত রান তাড়া করতে হলে চাপে পড়ে যেতে পারে যে কোনও ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পরই তা বুঝে গিয়েছিলেন কোচ অমল মুজুমদার। তাই দু’ইনিংসের বিরতিতে হরমনপ্রীত কৌরদের কয়েকটি কথা বলেন মুজুমদার। তবে ইংল্যান্ডের কাছে হারের পর তাঁর একটি কথা দলের মানসিকতা বদলে দেয়।


ফাইনালে ওঠার কৃতিত্ব ক্রিকেটারদের দিয়েছেন কোচ মুজুমদার। তবে ভারতীয় দলের অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন কোচকেই। কয়েক দিন আগের কথা বলেছেন হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের কাছে হারের পর কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। কোচ শুধু বলেছিলেন, ‘ম্যাচটা তোমাদের অবশ্যই জেতা উচিত ছিল।‌ কোচের ওই কথা দলের সকলের মধ্যে একটা জেদ তৈরি করে দেয়। আমরা একটি জিনিস বিশ্বাস করি। তা হল, স্যার যা বলেন, একদম মন থেকে বলেন। উনি বিশ্বাস করেন বলেই বলেন। স্যারের ওই কথার পর দলের সকলের সঙ্গে কথা বলি। সবাই কী ভাবছে, বোঝার চেষ্টা করি। ওদের বলি, স্যার আমাদের কাছে ঠিক যেটা প্রত্যাশা করেন, আমাদের সেটাই করি উচিত। কারণ, গোটা দেশও সেটাই আশা করে। প্রত্যেকে ইতিবাচকভাবে নিয়েছিল বিষয়টা। সেমিফাইনালের ফল সেটারই প্রমাণ। সকলে দেখেছে, আমরা কেমন খেলেছি।’ এটা ঘটনা, হরমনপ্রীত বোঝাতে চেয়েছেন, সে দিনই কোচের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলেন তাঁরা। হরমনপ্রীত জানিয়েছেন, সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে সফলভাবে বড় রান তাড়া করা সহজ হয়েছে সেই জেদের জন্যই।


সেমিফাইনালের বিরতিতে কোচ কী বলেছিলেন হরমনপ্রীতদের? মুজুমদার বলেছেন, ‘বিরতিতে ক্রিকেটারদের সঙ্গে কয়েকটা কথা বলেছিলাম। অল্প কিছু পরামর্শ দিয়েছিলাম। তবে দলের সকলে খুব একাত্ম ছিল।’


আরও একটা ধাপ বাকি। রবিবার ফাইনাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যাদের কাছে গ্রুপের ম্যাচে হারতে হয়েছিল। এবার বদলা নেওয়ার পালা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বদলা নেওয়া হয়েছে। এবার লক্ষ্য ইতিহাস তৈরি। 


এর আগে ভারত দু’‌বার ফাইনালে উঠলেও জিততে পারেনি। তাই এবার জিততে মরিয়া হরমনরা। আর দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম উঠল ফাইনালে। ফলে এবার নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া