মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩১ অক্টোবর ২০২৫ ১৪ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শিশুদের জন্য কাজ করেছেন দীর্ঘ সময়। কাজ করেছেন সতেচতনামূলক একাধিক প্রকল্পেও। মুম্বই পণবন্দি কাণ্ডে রোহিত আর্যর মৃত্যুর পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
জানা গিয়েছে, মুম্বইয়ের ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এর পড়ুয়া রোহিত, পড়া শেষ করে নিজের সংস্থা খুলেছিলেন। যে সংস্থা সরকারের নানা জন সচেতনতামূলক প্রকল্পগুলির সঙ্গে জড়িয়ে ছিল। নানা সময়ে, একাধিক জনসচেতনতামূলক কাজ করেছে ওই সংস্থা। কাজ করেছে শিশুদের নিয়েও।
রোহিত প্রসঙ্গে ইতিমধ্যে সামনে এসেছে মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপক কেসরকর মন্তব্য। তিনি জানিয়েছেন, তাঁর মন্ত্রিত্বকালে রোহিতের সংস্থা সরকারের সচেতনতামূলক কর্মসূচি স্বচ্ছতা মনিটর-এ কাজ করত। মন্ত্রীর দাবি, ওই কাজের জন্য তিনি নিজেও ব্যক্তিগত টাকা দিয়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রোহিত অভিযোগ করেছিলেন, তাঁর সংস্থার বহু টাকা বকেয়া সরকারের কাছে। সরকার সেই টাকা দিচ্ছে না তাঁকে। তথ্য, রোহিত আর্য তাঁর সংস্থা, অপ্সরা মিডিয়া এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের নেতৃত্বে পরিচালিত নগর স্যানিটেশন এবং পরিচ্ছন্নতা অভিযানের জন্য ২ কোটি টাকা বকেয়া সরকারের কাছে, দাবি করেছিলেন তেমনটাই। ২০২২-২০২৩ সালে, দু'বার তিনি কাজ করেছিলেন সরকারের হয়ে, তথ্য তেমনটাই।
আরও পড়ুন: উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলে জেলার দাপট, মেধা তালিকায় প্রথম দশে ৬৯ জন
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই উদ্যোগে ৫৯ লক্ষ শিক্ষার্থীকে 'স্বচ্ছতা (পরিষ্কার-পরিচ্ছন্নতা) মনিটর' হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তথ্য, ৩০ জুন, ২০২৩, ৯.৯ লক্ষ টাকা দিয়েছিল সরকার। শিক্ষা দপ্তর জানিয়েছে, কাজ করার পর, আর্য যে রিপোর্ট জমা দিয়েছিলেন, তা অসম্পূর্ণ ছিল। তার সঙ্গেই, সরকার আর্যর কার্যকলাপ সম্পর্কে একাধিক অসঙ্গতির কথা তুলে ধরেছে। অভিযোগ, ওই প্রকল্প চলাকালীন, আর্য স্কুলগুলির থেকে বেআইনি ভাবে রেজিস্ট্রেশন ফি জমা নিতেন। সরকারের দাবি, আর্যর কাছে এই বেআইনি অর্থ সংগ্রহের অনুমতি ছিল না। গত বছরের আগস্টে আর্যকে তাঁর সংগৃহীত অর্থ একটি সরকারি অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে 'স্বচ্ছতা মনিটর' উদ্যোগ পুনর্নবীকরণের তার প্রস্তাবটি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে না যতক্ষণ না টাকা ফেরৎ দেওয়া হয়। একইসঙ্গে বলা হয়েছিল, তাঁকে প্রতিশ্রুতি দিতে হবে, তিনি আর টাকা তুলবেন না অন্যায়ভাবে।
বৃহস্পতিবার, সেই রোহিত আর্যই, মুম্বইয়ে ১৭ শিশুকে পণবন্দি করে ফেলেন। ওই জায়গায় মূলত অভিনয়ের ক্লাস চলত। অন্যান্য দিনের মতোই সেদিনেও বহু শিশু উপস্থিত হয়েছিল সেখানে। আরএ স্টুডিও নামক একটি ছোট ফিল্ম স্টুডিওর ভিতরে। রোহিত আর্য একদল শিশুকে "অডিশন" দেওয়ার জন্য ডেকেছিলেন সেখানে। আচমকা সকলকে চলে যেতে বলে, সেখানে শিশুদের বন্দি করে রাখেন রোহিত। ভিডিও বার্তায় ছড়িয়ে দেন পণবন্দি করার ঘটনা। জানিয়ে দেন, যা কিছু ঘটতে পারে, যে কোনও মুহূর্তে। পুলিশ জানিয়েছে, ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রায় দু' ঘন্টা ধরে আটকে রেখেছিলেন রোহিত। তাঁর দাবি মানা না হলে, ওই স্টুডিওতে আগুন ধরিয়ে দেবেন, এমন ভয়াবহ বার্তাও দেন ভিডিওর মাধ্যমে।
ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি রোহিত আর্য। আত্মহত্যা করে মারা যাওয়ার পরিবর্তে, আমি একটি পরিকল্পনা করেছি এবং এখানে কিছু শিশুকে পণবন্দি করে রাখছি।' তিনি বলেন, 'সহজ দাবি, নৈতিক দাবি, এবং কয়েকটি প্রশ্ন রয়েছে আমার।' তিনি শিশুদের বদলে যদিও কোনও টাকা পয়সা দাবি করেননি। কেবল নিজের কথা বলতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। তিনি বলেন,
'আমি সহজ কথাবার্তা বলতে চাই, আর সেই কারণেই আমি এই শিশুদের পণবন্দি করে রেখেছি। যদি আমি বেঁচে থাকি, আমি এটা করব, যদি আমি মারা যাই, অন্য কেউ করবে, কিন্তু এটা অবশ্যই ঘটবে।' বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ, পুলিশের কাছে খবর পৌঁছতেই, পুলিশ তৎক্ষণাৎ যোগাযোগ করে রোহিত নামক ওই যুবকের সঙ্গে। তাঁর দাবিদাওয়া শোনা হয়। পুলিশ ওই শিশুদের মুক্তি দেওয়ার কথা বললে, সেই প্রসঙ্গে কিছুতেই সম্মতি দেননি রোহিত। একাধিকবার আলোচনায় ব্যর্থ হয়ে, বহু দলে ভাগ হয়ে পুলিশ কর্তারা ওই স্টুডিওতে ঢুকে পড়েন।
এর পরেই শুরু হয় উদ্ধারকার্যের রুদ্ধশ্বাস গুলির লড়াই পর্ব। রোহিত এয়ার গান থেকে গুলি চালান। পুলিশ পালটা গুলি চালালে, আহত হন যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। ওই যুবকের মৃত্যু হয়েছে বলেই তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। সর্বশেষ পাওয়া তথ্য, পণবন্দি করে রাখা সকল শিশুকেই উদ্ধার করা হয়েছে সুস্থভাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?