শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: ১০০তম টেস্টে অশ্বিনকে বিশেষ সম্মান, শুরুতেই জোড়া ধাক্কা কুলদীপের

Sampurna Chakraborty | ০৭ মার্চ ২০২৪ ১৭ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১০০তম টেস্ট খেলতে নামার আগে রাহুল দ্রাবিড়ের থেকে বিশেষ সম্মান পেলেন রবিচন্দ্রন আশ্বিন। যার সাক্ষী থাকলেন স্ত্রী প্রীতি এবং দুই কন্যা আখিরা এবং আদ্যা। ধর্মশালায় টসের পর অশ্বিনকে সংবর্ধনা দেয় ভারতীয় দল। ছোট্ট একটি অনুষ্ঠান করা হয়। অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন দ্রাবিড়। এদিন নিজের ১০০তম টেস্টে নামার আগে অশ্বিনকে "গার্ড অফ অনার" দেয় ভারতীয় দলের ক্রিকেটাররা। মাঠে ছিলেন অশ্বিনের স্ত্রী এবং কন্যারা। কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে নিজের ১০০তম টেস্টের টুপি নেন ভারতীয় স্পিনার। ইংল্যান্ডের হয়ে একশোতম টেস্ট খেলতে নামেন জনি বেয়ারস্টোও। ধর্মশালায় উপস্থিত ছিলেন তাঁর মা এবং বোন। আবেগ তাড়িত হয়ে পড়েন বেয়ারস্টো। 

এদিন মধ্যাহ্নভোজের বিরতিতে কুলদীপ যাদবের ধাক্কায় ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১০০। ৬১ রান করে ক্রিজে আছেন জাক ক্রলি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলে দুটো পরিবর্তন হয়। পঞ্চম টেস্টে আকাশ দীপের জায়গায় ফেরেন যশপ্রীত বুমরা। টানা তিন টেস্টে ব্যর্থতার জেরে রজত পাটিদারের জায়গায় টেস্ট অভিষেক হয় দেবদত্ত পাডিক্কলের। বাকি দল একই। ধর্মশালার উইকেটে শুরুটা ভালই করে ইংল্যান্ড। প্রথম উইকেটে ৬৪ রান যোগ করেন জাক ক্রলি এবং বেন ডাকেট। পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব।

২৭ রানে আউট হন ডাকেট। আরও একবার ব্যর্থ অলি পোপ। হায়দরাবাদ টেস্ট ছাড়া কোনও টেস্টেই রান পাননি। ধর্মশালায়ও প্রথম ইনিংসে ব্যর্থ। মধ্যাহ্নভোজের ঠিক আগে ১১ রান করে ফেরেন পোপ। উইকেটের অন্য প্রান্তে আরও একটি অর্ধশতরান তুলে নেন ক্রলি। ৭১ বলে ৬১ রানে অপরাজিত ইংল্যান্ডের ওপেনার। ইনিংসে রয়েছে ১টি ছয়, ৯টি চার। পঞ্চম টেস্টেও বাজবল স্টাইলই অবলম্বন করেন ইংল্যান্ডের ব্যাটার। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া