শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Amir Khan: কখনও তিনি স্পেসে, কখনও মশাল হাতে! আমিরের কীর্তিতে ধন্দে অনুরাগীরা!

নিজস্ব সংবাদদাতা | ০৬ মার্চ ২০২৪ ২২ : ৫৭Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: সংবাদসংস্থা, মুম্বই: গায়ে স্পেসের পোশাক, চোখে মুখে বিস্ময়ের ছাপ! আবার কখনও তিনি ভিন্টেজ লুকে। কখনও বা মশাল হাতে তান্ডব করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমির খানের বিভিন্ন লুক। সেই সব দেখে বিস্ময়ে তাঁর অনুরাগীরাও। কোন ছবিতে, কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট?
২০২২ সালে মুক্তি পেয়েছিল আমিরের "লাল সিং চাড্ডা"! বক্সঅফিসে সেইভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি। এরপরে বলিউড থেকে কিছুদিনের বিরতি ঘোষণা করেছিলেন তিনি। সকলেই মুখিয়ে তাঁর নতুন কাজ নিয়ে। এই নিয়ে কানাঘুষোও কম হয়নি বলিউডে। অবশেষে কিছুদিন আগেই নিস্তব্ধতা ভেঙেছেন আমির। ১৬ বছর আগের ছবি "তারে জমিন পর"এর সিক্যুয়েল নিয়ে তিনি ফিরছেন। কেমন হবে সেই ছবির চিত্রনাট্য? ছবিতে আমিরের লুকই বা কেমন? অভিনেতা দর্শিল সাফারি আমিরের বেশ কয়েকটি লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, "আমিরের মাল্টিভার্স! আমরা সকলে সেটার মধ্যেই রয়েছি। আর কিছুদিনেই আসছে..."" এর সঙ্গে হ্যাশট্যাগে দর্শিল লেখেন মিস্টার পারফেকশনিস্ট। এই নিয়েই জলঘোলা। এমনিতেই অপেক্ষা জমে ছিল অনুরাগীদের মনে। ভাইরাল হওয়া আমিরের লুক দেখে কোনও হিসাব মেলাতে পারছেন না কেউই।
কিছুদিন আগে দর্শিল আরও একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমিরের সঙ্গে জুটি বেঁধে তাঁর পর্দায় ফেরার কথা জানিয়েছিলেন। পোস্টে লিখেছিলেন, "১৬ বছর পরে ফিরছি। আবেগপ্রবণ। চার্জড।"" মুম্বই সংবাদসংস্থার কাছে "তারে জমিন পর" অভিনেতা জানিয়েছেন, অনেক কিছু নতুন হতে চলেছে। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে অনুরাগী ভেবেছেন ছবির নাম বোধ হয় "সিতারে জমিন পর" হবে। কিন্তু সে বিষয়ে এখনও কিছুই খোলসা করেননি নির্মাতারা। সব কিছু জানতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া