শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ভাই অর্জুনের পরেই দাদা গৌরবের জন্মদিন! ঋদ্ধিমা ভাগ করে নিলেন অদেখা ছবি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মার্চ ২০২৪ ২১ : ২৩
৫ মার্চ ছিল ভাইয়ের জন্মদিন। ৬ মার্চ দাদার। এভাবেই প্রতি বছর পরপর দু’দিন উদযাপনের মেজাজে থাকেন গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী। আগের দিন ভাইয়ের সঙ্গে নিজের একটি সাদাকালো ছবি ভাগ করে নিয়েছিলেন গৌরব। ছবিতে তিনি ভাইয়ের চুল ঠিক করে দিচ্ছেন। সম্ভবত কোনও শুটিং সেটে তোলা। গৌরব লিখেছিলেন, আজীবন তিনি এভাবেই ভাইয়ের পাশে থাকবেন। গৌরবের জন্মদিনে তাঁকে আদরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ঋদ্ধিমা ঘোষ। 



এদিন কয়েকটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন ঋদ্ধিমা। গৌরবের সঙ্গে তাঁর রসায়ন বরাবর অন্যরকম। তথাকথিত স্বামীর আগেও গৌরব অভিনেত্রীর খুব ভাল বন্ধু। সে কথা উল্লেখ করে ঋদ্ধিমা লেখেন, ‘তুমি আমার খুব ভাল বন্ধু, সেরা স্বামী, দায়িত্ববান বাবা। তোমার উপস্থিতিতে আমরা তৃপ্ত। তোমার ভালবাসায় আমি, আমার সন্তান সমৃদ্ধ। আমাদের একমুঠো সুখি জীবন উপহার হিসেবে তুলে দিলাম। আমাদের প্রত্যেকটা দিন উদযাপনের দিন। আমাদের ভালবাসা, শুভেচ্ছা তোমায় ঘিরে থাকুক।’

ঋদ্ধিমার এদিনের ছবিগুলোয় নানা মেজাজে অভিনেতা। কখনও তিনি স্ত্রী, একরত্তি ছেলে ধীরকে নিয়ে সুখি। ছেলের ছবি অবশ্য তাঁরা এর আগেও প্রকাশ্যে এনেছেন। গৌরবের জীবন যে এখন সন্তানময় একাধিক ছবিতে সেই দিক উঠে এসেছে। কখনও তিনি ঘুমন্ত ছেলের পাশে শুয়ে। সস্নেহে মুখের দিকে তাকিয়ে। কখনও কোলে নিয়ে খেলায় মত্ত। কখনও ঘুমন্ত ছেলের বুকে হাত রেখে যেন বোঝানোর চেষ্টা করেছেন, তিনি আগলে রাখার জন্য সারা জীবন থাকবেন। তাঁর হাতের উপরে ঋদ্ধিমার হাত। যেন বলতে চেয়েছেন, ‘হাম সাথ সাথ হ্যায়।’ কখনও তিন মূর্তি সুইমিং পুলে!

এভাবেই কখনও সাদা-কালো, কখনও রঙিন ছবিতে মুখর তাঁদের জগৎ। ঋদ্ধিমার পোস্ট দেখে গৌরবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত-সহ একাধিক টলিউড তারকা।



এদিন দাদার পথে হেঁটেছেন ভাইও। অর্জুনও গৌরবের সঙ্গে তোলা ছবি ভাগ করে নিয়েছেন। তাঁর স্মৃতিচারণায় ধরা দিয়েছে দুই ভাইয়ের ছেলেবেলা। ক্রিকেট, ফুটবল খেলার পাশাপাশি যাবতীয় দুষ্টুমিতে একজোট তাঁরা! সে কথা মনে করিয়ে দিয়ে অর্জুনের দাবি, ‘এটাই তো জীবন...!’ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া