শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Rohit Sharma: যশস্বীকে নিয়ে করা মন্তব্যে ইংল্যান্ডের তারকাকে চুপ করালেন রোহিত

Sampurna Chakraborty | ০৬ মার্চ ২০২৪ ২০ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বাউন্সার ডাক করার মেজাজে ছিলেন না রোহিত শর্মা। যশস্বী জয়েসওয়ালকে নিয়ে করা বেন ডাকেটের মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হলেই, ঋষভ পন্থের কথা মনে করিয়ে দেন ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে ছক্কা হাঁকিয়ে রোহিত বলেন, তাঁরা হয়তো ঋষভ পন্থকে ব্যাট করতে দেখেননি, বিশেষ করে বেন ডাকেট। তাই এমন মন্তব্য করেছেন। রোহিত বলেন, "আমাদের দলে একটা ছেলে ছিল, যায় নাম ঋষভ পন্থ। হয়তো বেন ডাকেট তাঁকে খেলতে দেখেনি।" চলতি সিরিজে সবচেয়ে বেশি রাজ যশস্বী জয়েসওয়ালের। ৪ ম্যাচে ৬৫৫ রান তরুণ ওপেনারের। গড় ৯৪.৫৭। স্ট্রাইক রেট ৭৮.৬৩। রাজকোটে যশস্বীর খেলা দেখার পর ডাকেট জানান, ইংল্যান্ডের বাজবল স্টাইলকে কৃতিত্ব দেওয়া উচিত ভারতীয় দলের। কারণ সেটা দেখেই এভাবে খেলতে উদ্বুদ্ধ হয়েছেন যশস্বী। ডাকেট বলেন, "যখন বিপক্ষের প্লেয়ারকে এমন খেলতে দেখি, তখন মনে হয় আমাদের কিছু কৃতিত্ব প্রাপ্য। কারণ সাধারণত যেভাবে টেস্ট খেলা হয়, তার থেকে আলাদা স্টাইলে খেলছে ভারতের তরুণ ব্যাটার।" এই মন্তব্য মানতে পারেননি রোহিত। ইংল্যান্ডের ব্যাটারকে পাল্টা দেন। শুধু তিনিই নন, এই মন্তব্যের জন্য ডাকেটকে তুলোধনা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন। তিনি বলেন, "ও তোমাদের থেকে শেখেনি। নিজের কঠিন পরিস্থিতি এবং পরিবেশ থেকে শিখেছে। বরং তোমাদের ওর থেকে শেখা উচিত। মাঝেমধ্যে তোমাদেরও আত্মদর্শনের প্রয়োজন আছে।" বৃহস্পতিবার থেকে ধর্মশালায় শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া