শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Ravichandran Ashwin: ধর্মশালায় একশোতম টেস্ট খেলতে নামার আগে কেরিয়ারের টার্নিং পয়েন্ট বাছলেন অশ্বিন

Sampurna Chakraborty | ০৫ মার্চ ২০২৪ ২২ : ৪৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একাধিকবার নিজেকে নতুন করে খুঁজে পাওয়া রবিচন্দ্রন অশ্বিনের জীবনের একমাত্র সত্য। ১০০তম টেস্ট খেলতে নামার আগে জানালেন টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। গত কয়েক বছরে একাধিকবার প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন। প্রত্যেকবারই লড়াই করে ফিরে আসতে হয়েছে। বরাবরই ভারতের ব্যাটিংয়ে গভীরতার অভাব ছিল। তাই ব্যাটিংয়ের হাত ভাল হওয়ায় অশ্বিন এবং জাদেজার মধ্যে স্বাভাবিকভাবেই দলে ঢুকে পড়েন জাড্ডু। বারবার এমনই বলা হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তাই দল থেকে বাদ পড়লে আর অবাক হন না আশ্বিন। নতুন লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করেন। বৃহস্পতিবার জীবনের একশোতম টেস্টে খেলতে নামবেন ভারতের অন্যতম সেরা স্পিনার। তাঁর আগে মঙ্গলবার ধর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনের টার্নিং পয়েন্টের কথা জানান অশ্বিন। দাবি, লম্বা রেসের ঘোড়া হতে তাঁকে ২০১২ সালের ইংল্যান্ড সিরিজ সাহায্য করেছে। অশ্বিন বলেন, "ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। যেখানে কুক এবং পিটারসেন রান পায়। এটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমাকে বাদ দেওয়ার কথা চলছিল। এটাই আমাকে উন্নতি করতে উদ্বুদ্ধ করে। আমি জানতাম আমাকে কি শুধরাতে হবে।" সেবার চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অশ্বিন। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের ক্লাবে প্রবেশ করবেন। সার্বিকভাবে ৭৭তম। এই ক্লাবের বাকি সদস্যরা হলেন সুনীল গাভাসকর, কপিল দেব, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিসিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহবাগ এবং বিরাট কোহলি। একদিন পরই একশোর মাইলফলক ছোঁবেন। নতুন রেকর্ড নিয়ে অশ্বিন বলেন, "কেরিয়ারের একটা বড় উপলক্ষ। শেষপর্যন্ত কোথায় পৌঁছলাম সেটার থেকেও স্পেশাল হল সফরটা। ম্যাচের আগে যেমন প্রস্তুতি নিতাম, এখনও তাই নিই। এই টেস্টটাও জেতার লক্ষ্য নিয়ে নামব।" টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট রয়েছে ঝুলিতে। তারমধ্যে সেরা কোনটা? ২০১৮-১৯ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়াকেই সেরা বাঁচলেন অশ্বিন। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া