মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: পঞ্চম টেস্টেও স্লো টার্নার, ধর্মশালার সৌন্দর্যে মজে স্টোকসরা

Sampurna Chakraborty | ০৫ মার্চ ২০২৪ ২১ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে রোহিতরা। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ এগিয়ে ভারত। বৃহস্পতিবার শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট। বিশাখাপত্তনাম, রাজকোট, রাঁচির পর ধর্মশালায়ও স্পিন সহায়ক উইকেটই থাকছে। স্টেডিয়ামের প্রধান উইকেটের রং ব্রাউন। বৃষ্টির জন্য শেষ কয়েকদিন পিচে কোনও কাজ করতে পারেনি গ্রাউন্ড স্টাফরা। কিন্তু সোমবার আকাশ পরিষ্কার থাকায় পিচ কিউরেটররা কিছু কাজ করতে পেরেছে। শেষপর্যন্ত কেমন পিচ হবে এখনই বোঝা যাচ্ছে না। তবে ধর্মশালায়ও স্লো টার্নার হওয়ার সম্ভাবনা বেশি। হায়দরাবাদ টেস্ট হারার পর এইধরনের উইকেটে প্রত্যাবর্তন করেছে ভারত। ফাইনাল টেস্টের আগে সিরিজ পকেটে পুরে নেয় রোহিতরা‌। ধর্মশালায়ও স্পিন সহায়ক উইকেট করেই বাজিমাত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অসময়ের বৃষ্টির জন্য স্টেডিয়ামের আউটফিল্ড একটু স্যাঁতস্যাতে রয়েছে। গত মার্চে আউটফিল্ডের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ মিনিটে ইন্দোরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর বিশ্বকাপের একাধিক ম্যাচ হয়েছে ধর্মশালায়। রঞ্জি ট্রফির খেলাও হয়েছে। তাই আউটফিল্ডকে কেন্দ্র করে কোনও সমস্যা নেই। ধর্মশালার সৌন্দর্য উপভোগ করছেন বেন স্টোকসরা।‌ প্র্যাকটিসের ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়ছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। বাদ নেই ভারতীয়রাও। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর সহ ভারতের কোচিং স্টাফও প্রস্তুতির ফাঁকে দৃশ্য উপভোগ করতে বেরিয়ে পড়ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া