শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অনন্তর বিয়েতে ‘অম্বা’ রূপে প্রকাশ্যে নীতা! শ্বশুরবাড়ির সঙ্গেই বিয়েবাড়িতে বচ্চনবধূ

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মার্চ ২০২৪ ১৮ : ০৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

রোমান্টিক মেজাজে অনন্ত-রাধিকা
প্রাক বিয়ের উদযাপনে অন্য মেজাজে ধরা দিলেন অনন্ত অম্বানি, রাধিকা মার্চেন্ট। প্যাস্টেল রঙের শেরওয়ানিতে ভাল লেগেছে অনন্তকে। রাধিকা সুন্দরী নরম গোলাপি রঙের লেহঙ্গা-চোলিতে। বলিউডের সমস্ত নায়িকা এদিন প্রদীপের শিখায় বরণ করেন রাধিকাকে। হবু বৌমাকে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মুকেশ-নীতা অম্বানি।  
 
‘অম্বা’ নীতা!
অনন্ত অম্বানির বিয়ে। ঈশ্বরের কাছে ছেলে এবং বৌমা রাধিকা মার্চেন্টের জন্য প্রার্থনা জানালেন নীতা অম্বানি। রবিবার প্রাক-বিবাহ অনুষ্ঠানে তিনি বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি ‘অম্বা’ বা দেবী দুর্গা রূপে মঞ্চে উপস্থিত হন। একটি পবিত্র স্তোত্র নাচের মাধ্যমে তুলে ধরেন। একই সঙ্গে তাঁর পরিবারের সমস্ত নারীকে তিনি দেবী দুর্গার অংশ বলে চিহ্নিত করেন। তাঁদের উদ্দেশ্যে উৎসর্গও করেন এই বিশেষ অনুষ্ঠান। লাল বেনারসি, গয়নায় মোড়া নীতা এদিন সত্যিই যেন দেবীর প্রতিমূর্তি।

হাম সাথ সাথ হ্যায়
কোথায় বিচ্ছেদ? বরং সপরিবার অম্বানি পরিবারের বিয়েতে হাজির ঐশ্বর্য রাই বচ্চন। এদিন পরিবারের কর্তা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রাক উদযাপনে আসেন সবাই। ছিলেন ননদ শ্বেতা বচ্চন, ভাগ্নী নভ্যা নভেলি নন্দা, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক। নভ্যা লাল লেহঙ্গা-চোলিতে অপরূপা। তবে যাবতীয় আলো শুষে নেন ঐশ্বর্য-আরাধ্যা। মেয়েকে রাইসুন্দরী সাজিয়েছিলেন নরম গোলাপি লেহঙ্গায়। নিজে বেছে নিয়েছিলেন সাদা। এখানেই শেষ নয়। অভিষেক-ঐশ্বর্য এদিন একই রঙের পোশাকে রংমিলন্তি! 

লিটল স্টার
একজন হাঁটতেই শেখেনি। বাকি দু’জনে গটমটিয়ে হাঁটে। এতেই জামনগর বিয়েবাড়ি কাঁপিয়ে দিল রাহা কাপুর, তৈমুর, জেহ আলি খান। ভাল করে ঘুমই ভাঙেনি। সেই অবস্থাতেই বাবার কোলে চড়ে বিয়েবাড়িতে। রাহাকে দেখে পাপারাৎজিদের উৎসাহ চরমে। মেয়ে যাতে ভয় না পায় তাই রণবীর কাপুর বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন। অন্য দিকে, জেহ-রও একই অবস্থা। বেচারির ঘুমে পোষায়নি। ফলে, জিভ বের করে পাপারাৎজিদের সামনে জোর করে দাঁড়িয়েছে সে। তৈমুর তো ছবি তোলার আগে বেঁকেই বসেছিল।

সুরেলা বিয়েবাড়ি
তারকাখচিত বিয়েবাড়ি সুরেলা করতে জামনগরে সস্ত্রীক পা রাখলেন অরিজিৎ সিং। নিরাপত্তীরক্ষীদের বেষ্টনি তাঁদের গাড়িতে তুলে দেয়। পরে তিনি মঞ্চ ভাগ করে নেন শ্রেয়া ঘোষালের সঙ্গে। ‘ভুলভুলাইয়া’-র জনপ্রিয় গান ‘আমি যে তোমার’ গানটি শোনার তাঁরা।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া