শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: আরও এক মহিলা রাজনীতিবিদ অভিনয়ে! সৃজিতের আগামী ছবিতে মহুয়া মৈত্র?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ মার্চ ২০২৪ ০২ : ০৭
বাংলা বিনোদন দুনিয়া আর রাজনৈতিক মঞ্চের গাঁটছড়া কি আজকের?

উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, উৎপল দত্ত, তরুণ মজুমদার-সহ বিনোদন দুনিয়ার বহু তারকাই কখনও প্রত্যক্ষ কখনও পরোক্ষ ভাবে রাজনৈতিক প্রচার বা প্রচারধর্মী কাজে অংশ নিয়েছেন। শাসলদলের একটা বড় অংশ এই প্রজন্মের তারকা সমর্থিত। প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব অধিকারী, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সোহম চক্রবর্তী এবং আরও অনেকে। একই ভাবে রাজনৈতিক নেতা-নেত্রীরাও বিনোদন দুনিয়ায় আসেন। ক্যামেরার মুখোমুখি হন। টলিউডে জোর গুঞ্জন, তেমনই নাকি খুব শিগগিরি আরও একটি ঘটনা ঘটতে চলেছে। সব ঠিক থাকলে জুন মাসে ‘১২ অ্যাংরি মেন’-এর বাংলা ভার্সনের শুট শুরু করবেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিতেই নাকি অভিনয়ে হাতেখড়ি হচ্ছে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের! মহুয়ার ফ্যাশন, রূপসজ্জা— বরাবরই তাঁর রুচি, শিক্ষা, সংস্কৃতির পরিচায়ক। খবর ছড়াতেই নড়ে বসেছে বাংলা বিনোদন দুনিয়া। আরো একজন সুন্দরী অভিনেত্রী পেতে চলেছে টলিউড, এমনই ফিসফাস গুনগুন ইন্ডাস্ট্রির বসন্ত বাতাসে!

কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? মুখে তালাচাবি উভয়পক্ষেরই। তবে এসভিএফ প্রযোজিত এই ছবি রীতিমতো তারকাখচিত। সৃজিত থ্রিলারে মাস্টারপিস। এবারেও তাই তিনি বেছে নিয়েছেন হলিউডের বিখ্যাত ছবি। অভিনয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচাৰ্য, রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচাৰ্য, সৌরসেনী মৈত্র থাকবেন। মহুয়া যোগ দিলে ষোলকলা পূর্ণ হবে, দাবি টলিউডের। ৯টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হলিউডের ছবিটি কোর্টরুম ড্রামা। এক ১৮ বছরের তরুণ বাবাকে খুনের দায়ে অভিযুক্ত। আদৌ কি সে খুনি? এই নিয়ে বিচারে বসবেন ১২ জুরির একটি বেঞ্চ। মামলার কিনারা করতে গিয়েই নিজেদের মধ্যে বিতন্ডা। সৃজিত নাকি গল্পে সামান্য বদল ঘটিয়েছেন। তরুণের বদলে দেখা যাবে তরুণীকে। এই ভূমিকায় সৌরসেনী। কোর্টরুম ড্রামা ছড়িয়ে পড়বে কলকাতার আনাচেকানাচে। গানে সম্ভবত অনুপম রায়। 

সম্প্রতি বড়পর্দায় পা রেখেছেন শাসকদলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। রাজর্ষি দে-র "সাদা রঙের পৃথিবী" তাঁর প্রথম ছবি। সাজে, ফ্যাশনে অনন্যাও কেতাদুরস্ত। তাই তারকাদের মধ্যেও তিনি ছবিতে আলাদা করে জায়গা করে নিয়েছেন। সেই পথেই কি মহুয়াও? তাঁর শাড়ি থেকে ড্রেস, রোদচশমা থেকে লিপস্টিক-- অন্যান্য সুন্দরীদের চর্চার বিষয়। সাংসদ নিজের যথেষ্ট যত্ন করেন। রাজনীতির পোড়খাওয়া মহিলা রাজনীতিবিদের কথায় যেমন ঝাঁঝ। তেমনই তাঁর প্রতি পদপেক্ষে। স্বাধীনভাবে, নিজের শর্তে বাঁচতে ভালবাসা মহুয়া তাই "১২ রাগী পুরুষ"-এর মধ্যেও যে অনায়াসে জায়গা করে নেবেন, বলাই বাহুল্য।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া