রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: শাহরুখের জন্মদিন আলো করবেন কোন কোন তারকা? কংগ্রেসের মুখ কার্তিক?

সংবাদ সংস্থা, মুম্বই | ৩১ অক্টোবর ২০২৩ ১৩ : ৫৩
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

তারকাখচিত জন্মদিন
করোনা কারণে তিন বছর জন্মদিনের উদযাপন থেকে দূরে। এবছর তাঁর পরপর দুটো ব্লকবাস্টার হিট। তাই বলিউড বলছে, ২ নভেম্বর নাকি বিশেষ স্মরণীয় করে তুলতে চাইছেন শাহরুখ খান। ওই দিন তাঁর জন্মদিন। রীতিমতো তারকাখচিত হতে চলেছে সেই পার্টি। নিমন্ত্রিতদের তালিকাও নাকি ফাঁস হয়েছে। সলমন খান, করণ জোহর, কাজল, দীপিকা পাড়ুকোন-সহ পুরো ইন্ডাস্ট্রি এই মেগা জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত। ‘ডানকি’ ছবির পরিচালক রাজকুমার হিরানিও থাকছেন।

কংগ্রেসের মুখ কার্তিক?
কার্তিক আরিয়ান কি কংগ্রেসের মুখ? এমনই গুঞ্জন বলিউডে। সম্প্রতি একটি ছবি ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী কমলনাথকে সমর্থন করছেন তিনি। যদিও এই ছবি এবং ভিডিওকে কার্তিক ভুয়ো বলে দাবি করেছেন। তাঁর দাবি, তিনি রাজনীতির ধারেপাশে নেই। তাঁর নামে মিথ্যে খবর রটানো হচ্ছে। 

যোগী শরণে
দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। তাতেও দমার পাত্রী নন কঙ্গনা রানাউত। এবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিশেষ ভাবে ছবিটি দেখালেন। কঙ্গনা জানিয়েছেন, যোগী নাকি তাঁর ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সেই খবর সামাজিক মাধ্যমে ছড়াতেই নতুন চর্চা শুরু। নিন্দুকদের দাবি, হালে পানি পেতেই নাকি এই পদক্ষেপ তাঁর।

উরফিকে মৃত্যু হুমকি
পর্দার হিন্দু পণ্ডিতের আদলে নিজেকে সাজিয়েছিলেন উরফি জাভেদ। তারপর থেকেই নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। ২০০৭-এ ‘ভুলভুলাইয়া’ ছবিতে ‘ছোটা পণ্ডিত’ চরিত্রে অভিনয় করেছিলেন রাজপাল যাদব। উরফি হুবহু সেই সাজ অনুকরণ করেছেন সম্প্রতি। তারপরেই নাকি সামাজিক মাধ্যমে খুল্লমখুল্লা হুমকি পাচ্ছেন তিনি। এমনও বলা হয়েছে, এই ছবি না সরালে তাঁকে যে কোনও সময় প্রাণ দিতে হতে পারে।

প্রেমিকার সঙ্গে ইমরান!
লেখা ওয়াশিংটনের সঙ্গে মুম্বইয়ে দেখা গেল ইমরান খানকে। সোমবার নৈশভোজে প্রথম সারির রেস্তোরাঁয় দেখা গিয়েছে তাঁদের। যা দেখে বলিউডের দাবি, পেশা এবং ব্যক্তিগত জীবন— দুটোই ঢেলে সাজাতে চলেছেন আমির খানের ভাগ্নে।


 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া