শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অবশেষে প্রকাশ্যে শ্রদ্ধার প্রেমিক! বিয়ে ভাঙছেন শাহরুখের সুপারহিট নায়িকার?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মার্চ ২০২৪ ২৩ : ২২
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

বিয়ে ভাঙছে নয়নতারার!
সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিলেন নয়নতারা। বিয়ের মাত্র দু’বছর পেরোতে না পেরোতেই কী হল শাহরুখ খানের সুপারহিট নায়িকার? গুঞ্জন, তিনি নাকি বিয়ের আগে একাধিক সম্পর্কে বাঁধা পড়েছিলেন। ২০২২-এ পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেন। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ শনিবার সকালে সবাইকে চমকে দিয়ে স্বামীকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করলেন! সঙ্গের বার্তা হৈমন্তী শুক্লার জনপ্রিয় গানকেই মনে পড়িয়ে দিয়েছে, ‘আমার বলার কিছু ছিল না... চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে!’

ধর্মেন্দ্র অসুস্থ?
প্রবীণ তারকা ধর্মেন্দ্র কি অসুস্থ? তাঁর একটি পোস্ট পড়ে অনুরাগীদের ঘুম উড়েছে। যদিও পোস্টটি এখন আর নেই। তিনি কী লিখেছিলেন সেই পোস্টে? প্রবীণ তারকা মাঝরাতে হঠাৎ লেখেন, ‘‘আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও ঈশ্বর। ক্রমশই ভেঙে পড়ছি। আর পরীক্ষা নিও না। তোমার দয়াতেই বেঁচে আছি।’’ মাঝে পিঠের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে নিয়ে আমেরিকায় উড়ে গিয়েছিলেন সানি দেওল।

প্রকাশ্যে প্রেমিক
জামনগর অনেকের প্রেমের মিলনক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে! শুক্রবার তারকারা ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়েছেন সেখানে। তালিকায় ছিলেন শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর। মুম্বই বিমানবন্দরে তাঁরা মুখোমুখি হতেই একে অন্যকে জড়িয়ে ধরেন। ‘আশিকী ২’-এ তাঁরাই নায়ক-নায়িকা ছিলেন। এই পর্যন্ত ঠিক ছিল। এর পরেই শ্রদ্ধা আদিত্যর সঙ্গে আলাপ করিয়ে দেন পাশে দাঁড়িয়ে থাকা চর্চিত প্রেমিক রাহুল মোদির সঙ্গে। চোখের ইশারায় বোঝাতেই আদিত্য সঙ্গে সঙ্গে এগিয়ে যান তাঁর দিকে। করমর্দন করেন। প্রকাশ্যে পুরোটা ঘটায় আর কিছুই লুকনো রইল না।

আবার হলিউডেই
বলিউড নয় হলিউডের ছবি করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সদ্য তিনি ছবির নাম ঘোষণা করছেন। আগামীতে তাঁকে কার্ল আরবানের সঙ্গে ‘দ্য ব্লাফ’ ছবিতে দেখা যাবে। সম্ভবত জলদস্যুদের নিয়ে ছবির কাহিনি। তেমনই ইঙ্গিত প্রিয়াঙ্কার পোস্টে।

প্রাক্তন কি বর্তমান?
টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি অতীত। তারপরেও প্রাক্তনের জন্মদিনে সামাজিক পাতায় শুভেচ্ছা জানালেন দিশা পাটানি। রিহার্সালের অদেখা ছবি ভাগ করে তিনি বার্তা দেন, ‘শুভ জন্মদিন ‘বাঘী’! আরও উন্নতির শিখরে ওঠো তুমি। মন থেকে চাইছি।’ এই পোস্ট দেখার পরেই ফিসফাস, তা হলে কি প্রাক্তন আবারও বর্তমান হচ্ছেন?

খেমুর ছবিতে নোরা! 
তেমনই শোনা যাচ্ছে। কুণাল খেমুর তাঁর "মাদগাঁও এক্সপ্রেস"-এর আইটেম সং-এ নাকি নোরা ফতেহিকে নিচ্ছেন। বিখ্যাত মরাঠি গান "ব্রিং ইট অন"-এর সঙ্গে লাস্যময়ী নাচে আগুন ঝরাতে চলেছেন তিনি। প্রযোজনায় রীতেশ সিধওয়ানি এবং ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া