শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Wrap Up: ‘যব উই মেট ২’-এ ফের শাহিদ-করিনা? ‘অ্যানিমেল ২’-এর খলনায়ক কে?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মার্চ ২০২৪ ০৬ : ১৮
আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

কিরণ আনছেন ‘যব উই মেট ২’ !
শুধু তাই নয়, তিনি নাকি শাহিদ কাপুর-করিনা কাপুরকেও ফিরিয়ে আনছেন। সিক্যুয়েল ছবিতে। তাঁর আগামী ছবি ‘লাপতা লেডিজ’ ছবির প্রচারে এসে ‘যব উই মেট ২’ বানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু, করিনা যে শাহিদকে দেখলেই উল্টোদিকে হাঁটেন সেখবর রাখেন কিরণ?

‘অ্যানিমেল’-এর খলনায়ক বদল?
যতই ‘জামাল কুদু’ নাচুন, ‘অ্যানিমেল’-এ তাঁর হাড়হিম ভিলেনি দেখে দর্শক থ! ববি দেওল নতুন করে চর্চায়। কিন্তু তার ফল কী হল? সন্দীপ রেড্ডি ভঙ্গা ‘অ্যানিমেল ২’ আনছেন। কিন্তু ববি দেওল তাতে থাকবেন না। বদলে শোনা যাচ্ছে, ভিকি কৌশলে নাকি আস্থা পরিচালকের। কাকতালীয় ভাবে সঞ্জয় লীলা বনশালির আগামী ছবিতেও রণবীর কাপুরের সঙ্গে তাঁকে ভিলেনি করতেই দেখা যাবে।

বিয়ে নিয়ে সরব তাপসী
‘যার বিয়ে তার হুঁশ নেই পাড়া-পড়শির ঘুম নেই’ দশা! তাপসী পান্নুর বিয়ে নিয়ে মাথাখারাপ দশা তাঁর অনুরাগী এবং বলিউডের। কন্যে কেবল চুপচাপ! তা হলে মিথ্যে খবরে ছয়লাপ সামাজিক মাধ্যম? অবশেষে বৃহস্পতিবার মুখ খুলেছেন নায়িকা। তাঁর কথায়, ‘‘আমি এক পুরুষে বিশ্বাসী। দীর্ঘ সম্পর্কে ম্যাথিয়াস বোয়েকে কোনও দিন ছেড়ে যায়নি। আগামীতেও ছেড়ে যাব না। তবে কবে বিয়ে করছি, কোথায় করছি— কিচ্ছু বলব না।’’ তাই তাঁদের বিয়ের তারিখ এখনও জানা যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া