শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ০৬
যাঁরা অরিত্র মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ দেখেছেন তাঁরা একবাক্যে সোহমকে চেনেন। যাঁরা জাতীয় স্তরে তাঁর কাজ দেখেছেন তাঁরা উদাহরণ দেন ‘কবীর সিং’, ‘পিপ্পা’ ‘ধমাকা’ বা ‘সজিনী শিন্দে কা ভাইরাল ভিডিও’র। ছবির ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে। সোহম সেই ট্রেলার ভাগ করে নিতেই বাঙালি দর্শক খুশিতে ঝলমলে। আজকাল ডট ইন সোহমের কাছে ছবির প্রসঙ্গ তুলতেই অভিনেতা জানালেন, একটা সময় সারোগেসি কীভাবে দেশের নিম্নবিত্ত নারীদের উপার্জনের হাতিয়ার হয়ে উঠেছিল সেই দিক তুলে ধরবে। বস্তা গ্রামের নারী একটা সময় সত্যিই এই পেশাকে আপন করেছিলেন। নারীদের ভাবধারা এতে ক্ষুণ্ণ হতে একটা সময়ের পরে আইন করে নিষিদ্ধ করা হয় এই পেশা। সেখানকার এক নারীর গর্ভধারণ আর সন্তানের সঙ্গে তাঁর আচমকাই সংযোগস্থাপন নিয়ে গল্প।
ছবিতে সোহম-মোনালি স্বামী-স্ত্রী। তাঁরা গর্ভ ভাড়া নেবেন। তাঁদের ঘিরে এগোবে গল্প। ছবির বিষয় নারীকেন্দ্রিক। এই ধরনের ছবিতে পুরুষ অভিনেতার অভিনয়ের সুযোগ কতটা? প্রশ্ন রাখতেই সোহম সপাট জানিয়ে দেন, নারীকেন্দ্রিক-পুরুষকেন্দ্রিক বলে কোনও ছবি হয় না। সব ছবিই তারকা বা অভিনেতানির্ভর। কোনও ছবিতে অভিনেত্রীর সংখ্যা বেশি। কোনওটায় পুরুষের। এই ছবিতে তিনি উপযুক্ত বলেই তাঁকে ডাকা হয়েছে। এবং চিত্রনাট্য অনুযায়ী যতটা করার কথা তিনি নিখুঁতভাবে সেই কাজ করেছেন। এভাবে শ্রেণিভাগ করে দিলে লিঙ্গবৈষম্য থেকেই যাবে। গায়িকা হিসেবে মোনালি জনপ্রিয়। নায়িকা হিসেবে কেমন? অভিনেতার দাবি, ‘‘ওঁর গান নিয়ে যেটাই বলব কম বলা হবে। জানতাম উনি অভিনয়ও পারেন। কাজ করতে গিয়ে বুঝলাম, শিল্পকলা দুনিয়ার সব বিভাগেই মোনালির অনায়াস বিচরণ।’’
যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে ছবি তাই টানা একমাস শুটিং হয়েছে গুজরাতের বস্তায়। সোহম জানিয়েছেন, সবাই মিলে ৩০ দিন একসঙ্গে প্রত্যন্ত গ্রামে। এই অভিজ্ঞতা বলে বোঝানোর নয়। ছবির কাজ করতে করতে তাঁর বারেবারে মনে হয়েছে, জাতীয় স্তরে পৌঁছোতে বাংলাতেও এই ধরনের ছবি তৈরির দরকার। এমন স্পর্শকাতর বিষয়ে অভিনয়ের পরে সোহমেরও কি মনে হয়েছে, নারীর গর্ভ বা নারীশরীর আজও পণ্য, ‘দুকান’ (দোকান)? সামনেই নারীদিবস। তার আগে এক পুরুষ অভিনেতার স্বীকারোক্তি, ‘‘পণ্য না হলেও শ্রেণিবৈষম্য আজও রয়েছে। ধনি-দরিদ্রের বিভেদ আজও মুছল না। সেখান থেকেই শুরু যাবতীয় সমস্যা।’’ আপাতত মুম্বইয়ে প্রবাসী বাঙালি সোহমের ঝুলিতে একের পর এক বলিউডের কাজ। আগামীতে তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে, ‘স্কাই ফোর্স’ ছবিতে। বাংলায় মুক্তি পাবে তথাগত মুখোপাধ্যায়ের ‘গোপনে মদ ছাড়ান’। বাংলা ছবিতে আর দেখা যাবে না? সোহম এবারেও অকপট, মনে দাগ কাটার মতো চরিত্র বা চিত্রনাট্য পেলে অবশ্যই তিনি বাংলা ছবিতে অভিনয় করবেন। যেমন করেছেন উইন্ডোজ বা এসভিএফের সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি