রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: ‘বড় একা লাগে’ গানের তিন স্তম্ভই প্রয়াত: জয়।। গৌরীদা-পুলকদার মতো মিল্টুদা নিজের মত চাপাতেন না: শিবাজি

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ৪১
"এক তাজমহল গড়ো... হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে..."

এই গান শুনে যাঁরা বড় হয়েছেন তাঁরা এক ডাকে মনে করতে পারেন বাংলা গানের স্বর্ণযুগের গীতিকার মিল্টু ঘোষকে। খবর, বৃহস্পতিবার সকালে তিনি শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বয়স হয়েছিল ৯০ বছর। প্রবীণ গীতিকার বরাহনগরের বাড়িতেই থাকতেন। অসুস্থতার কারণে বহুকাল তিনি সঙ্গীত দুনিয়া থেকে দূরে। মিল্টুবাবু সম্পর্কে আজকাল ডট ইনের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন শিবাজি মুখোপাধ্যায়, জয় সরকার। প্রবীণ গায়কের দাবি, ‘‘ভীষণ মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন। বড় পদে চাকরি করেও মনে রাখার মতো গান লিখে গিয়েছেন।’’ জয়ের কথায়, ‘‘ভাবতে অবাক লাগছে, "চৌরঙ্গী" ছবির বিখ্যাত গান ‘বড় একা লাগে’র নেপথ্য তিন কারিগর ১০ দিনের মধ্যে চিরবিদায় নিলেন!’’ 

শিবাজি আরও বলেছেন, ‘‘প্রথম সারির সংস্থায় বড় পদে চাকরি করতেন মিল্টুদা। সারাদিন পরিশ্রমের পরে তিনি গান লিখতে বসতেন। এবং প্রত্যেকটা গান মনে রাখার মতো। পিণ্টু ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়-সহ সেই সময়ের সমস্ত গায়ক ওঁর গান গেয়েছেন।’’ মিল্টু ঘোষের সময় মধ্য গগনে গৌরীপ্রসন্ন মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গীতিকার। এই দুই স্তম্ভের আড়ালে ঢাকা না পড়ে কী করে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন সদ্যপ্রয়াত গীতিকার? এ প্রসঙ্গে গায়কের দাবি, ‘‘এক, তাঁর মাটির কাছাকাছি থাকা। সবার সঙ্গে মিষ্টিভাবে কথা বলতেন। দুই, কখনও নিজের মত গায়কের উপরে চাপিয়ে দিতেন না। যেটা গৌরীা পুলকদা প্রচণ্ড পরিমাণে করতেন। তিন, ওঁরা দু’জনেই বেসিক গানের পাশাপাশি ছায়াছবির গানও লিখেছিলেন। মিল্টুদা শুধুই বেসিক গান লিখেছেন। সেই জায়গা থেকেও তাঁর আলাদা পরিচিত তৈরি হয়েছিল।’’ শিবাজিও মিল্টু ঘোষের লেখা ‘মনের মাদল বাজায় রে বোল’ গানটি গেয়েছিলেন।

মিল্টু ঘোষ বললেই জয়ের কানে বাজে পিন্টু ভট্টাচার্যের গাওয়া কালজয়ী গান ‘এক তাজমহল গড়ো’। তারপরেই তাঁর সংযোজন, ‘‘চৌরঙ্গী ছবির গানের কথা উঠলেই আজও সবার মুখে মুখে ফেরে ‘বড় একা লাগে’ গানটি। এই গানের গীতিকার মিল্টু কাকু, সুরকার অসীমা মুখোপাধ্যায়। গানটির সঙ্গে জড়িত অঞ্জনা ভৌমিক। তিন জনেই কাকতালীয় ভাবে ১০ দিনের মধ্যে চিরবিদায় নিলেন!’’ জয়ের বাবা সুধীন সরকার সেই সময়ের সুরকার-শিল্পী। বাবার দৌলতে তাই অনেক প্রথিতযশা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। কেবল মিল্টু ঘোষকেই তিনি সামনাসামনি দেখেননি। তাঁর মতে, প্রবীণ গীতিকার ছিলেন স্বর্ণযুগের শেষ চিহ্ন। তাঁর প্রয়াণ একটা যুগকেই যেন মুছে দিল। এদিন জয়ের আরও আফসোস, এই প্রজন্ম মনে রাখেনি স্বর্ণযুগের শিল্পী, গীতিকার, সুরকারদের। তাঁদের আগ্রহই নেই গানের স্বর্ণযুগকে মনে রাখার।






নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া