শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১০ : ০০
কিরণের আগামী ছবি!
‘লাপতা লেডিজ’ মুক্তির আগেই কিরণ রাওয়ের পরের ছবি ফাঁস! সব ঠিক থাকলে এরপর হয়তো তিনি ‘গওহর জান’-এর জীবনী ছবি বানাবেন। ছবির প্রচারে এসে তেমনই আভাস দিয়েছেন। জানিয়েছেন, ‘লাপতা লেডিজ’-এর আগে তিনি বিশ শতাব্দীর কিংবদন্তি গায়িকা গওহর জানকে নিয়ে পড়াশোনা করেছেন। চিত্রনাট্যও লিখেছেন। লিখেছেন নাটক, সিরিজ।
নায়ক নহি খলনায়ক...
জন আব্রাহাম পথ দেখিয়েছিলেন। তাঁর বাইক চালানো নেশা ধরিয়েছিল সেই প্রজন্মের চোখে। খলনায়ক যে এমন নায়ক হয়ে উঠতে পারে, ‘ধুম’ না দেখলে বিশ্বাস করা কঠিন। এমন লোভ তৈরি করে দিয়েছিলেন যে ‘ব্যাডি’র চরিত্র করার জন্য বলিউড উতলা। ‘ধুম ২’-এ সেই জুতোয় পা গলালেন হৃতিক রোশন। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে স্বয়ং আমির খান সেই উষ্ণতায় নিজেকে সেঁকে নিয়েছিলেন। এবার পালা সলমন খানের। শোনা যাচ্ছে, ‘ধুম ৪’-এ নাকি সলমন খান ‘ব্যাড বয়’ হবেন।
বিয়ের পিঁড়িতে তাপসী
বলিউডে যেন বিয়ের সানাই থামছেই না! একের পর এক বিয়ের পিঁড়ি। রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানির পর তাপসী পান্নু। দীর্ঘদিন প্রেমের পর ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি। রাজস্থানের উদয়পুরে বিয়ের জমকালো অনুষ্ঠান হবে। খবর, এই বিয়ে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরে মুম্বইয়ে রিসেপশনের আয়োজন। পাত্রী শিখ, পাত্র খ্রিস্টান। সম্ভবত সেই জায়গা থেকেই দুই ধর্ম এবং রীতি মেনে বিয়ে হবে তাঁদের।
প্রেমে না অপ্রেমে?
মায়ানগরীতে কান ফিসফিস, ফাটল ধরেছে নেহা কক্কর-রোহনপ্রীত সিংয়ের দাম্পত্যে। বিয়ের পরে বিদেশে অনুষ্ঠান থেকে রিয়্যালিটি শোয়ের মঞ্চ— সর্বত্র নেহার ছায়াসঙ্গী রোহন। আচমকাই তাতে যেন দাঁড়ি। কেমন যেন ছাড়া ছাড়া তাঁরা। সঙ্গে সঙ্গে রটনা, আট বছরের ছোট স্বামীর উপর থেকে নাকি মন উঠে গিয়েছে গায়িকার। এও শোনা গিয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। রটনা ছড়াতেই মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, বিয়ের তিন বছর হয়ে গিয়েছে। এবার তাঁকে কাজে ফিরতে হবে। তাই আপাতত সে দিকেই মনোযোগী।
গল্ফ দেশেও ‘আর্টিকল ৩৭০’
না, ইয়ামি গৌতমের ছবি "আর্টিকল ৩৭০" উপসাগরীয় দেশগুলিতে নিষিদ্ধ নয়। এমনই দাবি করা হয়েছে। সূত্র আরও যোগ করেছে, কয়েকটি উপসাগরীয় দেশে ছবিটি শংসাপত্রের অপেক্ষায়। এদিকে এর আগে, ছবিটির জনসংযোগ টিম থেকে এমনটাই দাবি করা হয়েছিল। ইতিমধ্যেই ছবিটি বিশ্বে ৩৪৪ কোটি টাকা বাণিজ্য করে ফেলেছে।
ধৈর্যশীল বিদ্যা
প্রয়াত ‘গজল সম্রাট’ পঙ্কজ উধাসকে শেষবারের মতো দেখার জন্য তাঁর বাসভবনে গিয়েছিলেন বিদ্যা বালন। সেখানেই বিপত্তি। এক অনুরাগী শোকস্তব্ধ পরিবেশেও নায়িকার উপরে চড়াও হন। আবদার নিজস্বী তুলতে হবে। সঙ্গে সঙ্গে যদিও তাঁর দেহরক্ষীরা সরিয়ে দেন তাঁকে। তবে বিদ্যার ধৈর্যও দেখার মতো। তিনি কিন্তু প্রচণ্ড শান্ত থেকে সামলে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি