মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ৪৩
দক্ষিণ কলকাতার প্রথম সারির রেস্তোরাঁয় এদিন ভূরিভোজ করানো হয়। শুটিং থেকে সোজা চলে এসেছিলেন শ্রীময়ী। সাদা শার্ট আর জিন্স পরে। কাঞ্চন পরেছিলেন চেকস লাল শার্ট। আইবুড়ো ভাতের যা যা নিয়ম সবই পালন করেন বন্ধুরা। সামনে জ্বলেছে পঞ্চপ্রদীপ। তার শিখা স্পর্শ করানো হয় দু’জনকে। ফুল দিয়ে সাজানো হয়েছিল টেবিল। প্রথমে বন্ধুরা কাঞ্চন এবং শ্রীময়ীকে পায়েস মুখে করান। তারপর কাঞ্চন পায়েস খাইয়ে দেন তাঁর হবু স্ত্রীকে। মালাবদলও সারেন। শেষে কব্জি ডুবিয়ে মহাভোজ।
কী কী মেনু ছিল? কাঁসার থালা, বাটি, গ্লাসে রকমারি চর্বচোষ্যলেহ্যপেয়। সাদা ভাত, বাসন্তী পোলাও, লুচি, পাঁচরকম ভাজা, তরকারি, মাছ, মাংস, পাতুড়ি, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। এদিন হাত ভরে উপহারও পেয়েছেন তাঁরা। ব্র্যান্ডের পোশাক থেকে দামি সুগন্ধি— তালিকায় সব। কী বলছেন বন্ধুরা? খুশি গলায় শ্রীময়ীর বক্তব্য, ‘‘ওরা খুব খুশি। বিয়েতে থাকবে, আনন্দ করবে বলে নানা পরিকল্পনা করেছে। ওরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সমর্থন করে গিয়েছে।’’
রাতে কাঞ্চনের বাড়িতে আর একপ্রস্থ হুল্লোড়। শ্রীময়ীর প্রচুর বন্ধু দেশের বাইরে থাকেন। তাঁরা বন্ধুর বিয়েতে আনন্দ করবেন বলে দেশে ফিরেছেন। রাতে আর খাওয়াদাওয়ার পর্ব নেই। শ্রীময়ীর কথায়, ‘‘শুধুই গানাবাজানা আর আড্ডা। আমার এক বন্ধু লন্ডন থেকে এসেছে খুব ভাল গাইতে পারে। ও গাইবে। হয়তো বাকিরাও। আসলে, একসঙ্গে পুরনো দিনের কথা মনে করে নতুন জীবনকে বরণ করে নেওয়া।’’ বুধবার শুটিং থেকে ছুটি শ্রীময়ীর। মায়ের সঙ্গে কেনাকাটা সারতে বেরোবেন। কাঞ্চন অবশ্য ব্যস্ত থাকবেন শুটে। বৃহস্পতিবার আবারও শ্রীময়ী কাজের মেজাজে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি