রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: উপালি মুখোপাধ্যায় ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ১১
কিন্তু গোল বাধাচ্ছে অন্য একটা বিষয়। সমালোচনার নামে ইদানীং কুরুচিকর কমেন্টে ভরিয়ে দেওয়ার প্রবণতাই যেন বেশি। কোনও সিরিয়াল নিয়ে একবার ট্রোল শুরু হলেই ধেয়ে আসছে একই ধরনের একের পর এক পোস্ট। ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিতেও সময় নিচ্ছে না বিশেষ। উঠে আসছে সংবাদমাধ্যমের ছোট-বড় পোর্টালের খবর হয়েও। সম্প্রতি যে ধারাবাহিকগুলি ঘিরে সবচেয়ে বেশি ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই তালিকায় অন্যতম ‘কার কাছে কই মনের কথা’ কিংবা ‘ইচ্ছেপুতুল’। তার
গল্প, চরিত্রদের দিকে ধেয়ে আসা কুরুচিকর মন্তব্যের বন্যা কি স্পর্শ করে লেখিকা-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে?
কলকাতার অন্যতম প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের কর্ণধার লীনা মহিলা কমিশনের চেয়ারপার্সনও বটে। ট্রোলের বিদ্রুপ সে পরিচয়টাকেও ছাড় দেয় না মাঝেমধ্যেই। সোশ্যাল মিডিয়ার এই অন্য রকম চেহারা নিয়ে লীনা বলেন, “আমি এই সব ট্রোল ফলো করি না। কানে আসে ঠিকই, কিন্তু সব কিছুই কি আর গুরুত্ব দিতে হয়? যে বা যাঁরা এসব করছেন, সেটা তাঁদের রুচি। তার সঙ্গে আমার রুচির মিল না থাকলে গুরুত্ব দেওয়া জরুরিও নয়। যাঁদের হাতে অনেক সময়, সাধারণত তাঁরাই এসব করেন। তবে সিরিয়ালগুলোও নিশ্চয়ই দেখেনও, না হলে এত ব্যাখ্যা দেন কী করে? কিন্তু ভেবে দেখুন, কমেন্টে কুরুচির পরিচয় দিলে অন্যদের কাছে নিজের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে! নিজে কাজ করলে অন্যের কাজকে সম্মান দেওয়াটাও জরুরি।” সেই সঙ্গেই লীনার সংযোজন, “সবাইকে ভেবে দেখতে অনুরোধ করছি, কোভিড-লকডাউনের দিনগুলোর কথা। বিনোদন মাধ্যম হিসেবে একমাত্র সিরিয়ালের কাজই কিন্তু চলছিল। এর সঙ্গে জুড়ে থাকা অসংখ্য মানুষের রুজিরুটির বন্দোবস্ত হচ্ছিল। যাঁরা ট্রোল করেন, সিরিয়াল বন্ধ হয়ে গেলে তাঁরা এর সঙ্গে জড়িয়ে থাকা এতগুলো মানুষের রোজগারের ব্যবস্থা করতে পারবেন তো?”
শহরের আর এক নামী প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। কদর্য ট্রোলের এই ধারা নিয়ে কী বলছেন তার কর্ণধার স্নিগ্ধা বসু? তাঁর সটান দাবি, “যাঁরা ট্রোল করেন, তাঁরা স্রেফ সোশ্যাল মিডিয়ায় প্রোমো বা এক-আধটা দৃশ্য দেখেই মন্তব্য করে ফেলেন। পুরো পর্ব দেখলে হয়তো বুঝতেন যে দৃশ্য নিয়ে লিখছেন, সেটা গল্পে জরুরি ছিল কিনা। সেটা জেনে তবেই মন্তব্য করা ভাল নয় কি? সিরিয়ালের গল্প তো ছাপ্পান্ন ভোগের মতো। তেতো থেকে শুরু করে মিষ্টি, সবই থাকতে হবে তাতে। কোনটা কখন জরুরি, সেটা লেখক বা নির্মাতারা বোধহয় ভাল বোঝেন। তা ছাড়া, কোনও সিরিয়ালের কোনও একটা বিষয়বস্তু অপছন্দ হয়েছে, তা নিয়ে কেউ খারাপ মন্তব্য করতেই পারেন। কিন্তু সেই সিরিয়ালেরই একটা পর্ব খুব ভাল লাগলে সেটাও লিখুন। যাঁর গল্প নিয়ে আজ একটা কদর্য মন্তব্য করে ফেললেন, তাঁর আগের সিরিয়ালটাই হয়তো আপনার মনের মতো ছিল। সমালোচনা করুন, কিন্তু প্রশংসার বেলায় ভুলে গেলে চলবে?” এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন স্নিগ্ধা। তাঁর কথায়, “সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছিল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়িয়ে দুনিয়ার পরিধিটাকে ছোট করে আনতে। লেখার স্বাধীনতা আছে বলে, ভাইরাল হতে গিয়ে যা খুশি লিখে ফেলে সোশ্যাল মিডিয়ার ভাল দিকটাকেই লোকে ছোট করে ফেলছে!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি