শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: বরফের দেশে গিয়ে ‘প্যায়ার কা নগমা’ শোভনের! আঙুলে ‘এনগেজমেন্ট রিং’?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ০১
সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়। তাঁরা কিছু করলেও চর্চায়, না করলেও!

সেই চর্চায় ইন্ধন দেন শোভন নিজেই। সামাজিক মাধ্যমে একটা করে ছবি পোস্ট করেছেন। যা তাঁদের টাটকা প্রেমের গন্ধে ম’ম করে। তারপরেই সজাগ হয়ে (নাকি বিশেষ কারও নির্দেশে?) সেই ছবি মুছতে বসেন। ব্যস, তাঁদের সম্পর্ক নিয়ে নতুন গুনগুন। সোমবার তেমনই এক ভিডিও ফের খবরে। বরফের দেশে গায়ক বসন্ত বাতাস বইয়ে দিয়েছেন। ‘প্যায়ার কা নগমা’ গেয়ে। কিন্তু তার থেকেও বেশি চর্চা তাঁর অনামিকা নিয়ে! সেখানে সোনার ‘এনগেজমেন্ট রিং’ জ্বলজ্বল করছে। জল্পনা, বাগদান সেরেই ফেললেন নাকি গায়ক-নায়িকা?

টলিউডে সাতপাকের লম্বা লাইন। ১ মার্চ রিসেপশন সন্দীপ রায়-পুত্র সৌরদীপ রায়ের। পাত্রী সৃজাতা। ২ মার্চ ফের সংসারী হতে চলেছেন অনুপম রায়-প্রস্মিতা পালের। ৬ মার্চ কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ নিন্দুকদের মুখে ঝামা ঘষে বিয়ের পিঁড়িতে বসছেন। যদিও তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছে ১৪ ফেব্রুয়ারি। এবার কি সোহিনী-শোভনের পালা? কারণ, সরস্বতী পুজো উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেছিলেন গায়ক। সেখানে নায়িকার হাতে জোড়া শাঁখা। সেই ভিডিও-ও পরে মুছে দেন শোভন।



সম্প্রতি, বিদেশে বেড়াতে গিয়েছিলেন যুগলে। এক ফ্রেমে ধরা দেননি। কিন্তু দু’জনের নেপথ্য পটভূমি বলছে, তাঁরা একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন। কখনও শোভন বরফ মেখেছেন। কখনও সোহিনী। তারপরেই হিমশীতল দেশে ফাগুনের আগুন জ্বালিয়েছেন গায়ক। ১৯৭২ সালের হিট ছবি ‘শোর’-এর ততধিক জনপ্রিয় গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গেয়েছেন। কাকে শুনিয়েছেন? বিপরীতেই বা কে? ভিডিওর ফ্রেমজুড়ে গায়ক একা। হলুদ জ্যাকেটে উজ্জ্বল শোভনের কণ্ঠে এই গান আলাদা মাত্রা পেয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই দর্শক-অনুরাগীরা গান শুনে প্রশংসায় পঞ্চমুখ। কেবল নিন্দুকদের চোখে তাঁর অনামিকার সোনার আংটি খচখচ করে বিঁধেছে।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া