সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: নতুন বছরে নতুন জীবন, প্রস্মিতার সঙ্গে আবার ঘর বাঁধতে চলেছেন অনুপম

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৩২
অনুপম রায়ের অনুরাগীদের জন্য সুখবর। ২ মার্চ জাতীয় পুরস্কারজয়ী গীতিকার-সুরকার-শিল্পী নতুন করে ঘর বাঁধতে চলেছেন। ওইদিন তিনি ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে আইনি বিয়ে সারবেন দীর্ঘদিনের বান্ধবী প্রস্মিতা পালের সঙ্গে। আজকাল ডট ইন যোগাযোগ করলে গায়ক খবরের সত্যতায় সিলমোহর দেন। বলেন, ‘‘দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের। গত বছর থেকে ভালবাসায় বাঁধা পড়ি। তারপরেই এই সিদ্ধান্ত। এর বেশি কিছু বলতে চাই না।’’ 
  
টলিউডজুড়ে যেন বিয়ের মরশুম...! মধুমাস বিয়ের সানাইয়ে মধুময় হয়ে উঠছে। এক বছর আগে ঘরোয়াভাবে আইনি বিয়ে হয়েছিল সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়ের। ১ মার্চ টলিক্লাবে রিসেপশন। ৬ মার্চ প্রথম সারির ব্যাঙ্কোয়েট হোটেলে আনুষ্ঠানিক বিয়ে সারবেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। তাঁদের আইনি বিয়ে হয়েছে প্রেমদিবসে, ১৪ ফেব্রুয়ারি। এই দুই বিয়ের মাঝেই অনুপম-প্রস্মিতা। গায়ক এও জানিয়েছেন, নিজেদের বাড়িতে বিয়ে হবে না। বিয়ের আসর কোথায় বসবে সেই খবর জানাতে নারাজ তিনি।

অনুপম-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর ছড়ানোর পরেই গায়কের সঙ্গে নাম জড়িয়েছিল প্রস্মিতার। তাঁরও এর আগে বিয়ে হয়েছে। অনুপম-প্রস্মিতার সামাজিক মাধ্যমে ঝাঁকিদর্শন সেরে সেই ধারণা আরও দৃঢ় হয়েছিল। কিন্তু কখনও যাঁদের নিয়ে চর্চা তাঁরা মুখ খোলেননি। বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার সময় অনুপমের গলা যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে। কোথাও কোনও দ্বিধা তাঁর জীবনে বা মনে যে নেই— সেই ভাব স্পষ্ট। আজকাল ডট ইন দুই শিল্পীর নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানায়।    


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া