শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ২৮
ফের বিচ্ছেদ?
কী জ্বালা! প্রেমিকা তাঁকে চোখে হারাচ্ছেন। বারেবারে ঘুরে ঘুরে তাঁকেই দেখছেন। যাঁকে দেখছেন তিনি যে পাত্তাই দিচ্ছেন না! কথা হচ্ছে সলমন খান-ইউলিয়া ভান্তুরকে নিয়ে। দুবাইয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়েছেন দু’জনে। সেখানেই গ্যালারির সামনে ইউলিয়া। পিছনে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনিতে সলমন। ইউলিয়া খেলা দেখবেন কী? তিনি তাঁর ‘জান’কে দেখতে ব্যস্ত। এখানেই ছন্দপতন। সলমন হঠাৎই তাঁর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে তারপর আর পাত্তাই দিলেন না! তাতে ইউলিয়ার ভারী বয়েই গেল। তিনি বারবার ঘুরে দেখেছেন ‘ভাইজান’কে। তাতেই ছড়িয়েছে, ফের প্রেম ভেঙেছে সলমনের। কিন্তু প্রেম ভাঙলে সলমন-ইউলিয়াকে দুবাইয়ে এক গ্যালারিতে আদৌ দেখা যেত?
জন্মদিনে সোনার কেক
২৪ ক্যারেট সোনার তবকে মোড়া তিন থাকের কেক কাটলেন ঊর্বশী রওতেলা! ২৫ ফেব্রুয়ারি জন্মদিনে তাঁকে এই উপহার দিয়েছেন হানি সিং। ‘লভ ডোজ ২’ মিউজিক ভিডিয়োর শুটিং ফ্লোরে এদিন নায়িকা জন্মদিন পালন করেন। এই মিউজিক ভিডিয়োয় তাঁর সঙ্গে দেখা যাবে গায়ককে। শিল্পীর থেকে উপহার পেয়ে আপ্লুত ঊর্বশী। কিন্তু অনুরাগীরা ছাড়েননি। তাঁরা কটাক্ষ করে জানিয়েছেন, সোনার পাতে মোড়া ফোনের পর সোনার কেক! কেন এত নিজের প্রচার করেন?
প্রধানমন্ত্রীর উপহার
প্রথমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এবার উপহার পাঠালেন। রাকুলপ্রীত সিংহ-জ্যাকি ভাগনানিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথা রেখে দেশের বাইরে না গিয়ে গোয়ায় সাতপাক ঘুরেছেন। তারই পুরস্কারস্বরূপ মোদী অযোধ্যার রামমন্দির থেকে আশীর্বাদী প্রসাদ ও রূপো-তামার উপহার পাঠিয়েছেন। বিয়ের অনুষ্ঠান শুরুর আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নবদম্পতি। বিয়ে মিটতেই তাঁরা পেলেন রামলালার প্রসাদ। সঙ্গে গেরুয়া রঙের বাক্স। তার ভিতরে রূপোর কয়েন। আর তামা দিয়ে তৈরি রামমন্দিরের ছোট্ট প্রতিরূপ।
আমিরের আবার বিয়ে!
বিচ্ছিন্ন তাঁরা। কিন্তু বোঝাপড়ায় অভাব নেই। তাই কি ভাল স্বামী হওয়ার পরামর্শ কিরণ রাওয়ের থেকেই চাইলেন আমির খান? বলিউডে যে তেমনই গুঞ্জন। উল্টে এমন শোনা যাচ্ছে, আমির নাকি তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আসল ঘটনা কী? কিরণের ‘লাপতা লেডিস’ ছবির প্রচারে এসেছিলেন মি. পারফেকশনিস্ট। সেখানেই বলেন, ‘‘বিয়ে ভাঙার পরে কিরণকে জিজ্ঞেস করেছিলাম, স্বামী হিসেবে আমার খামতি কোথায়? বললে পরের বার জন্য নিজেকে শুধরে নিতে পারি!’’ ব্যস, গুঞ্জনের শুরু এখানেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি