রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: জাদেজার ঘূর্ণিতে ৩৫৩ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস

Sampurna Chakraborty | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রথম দিন ইংল্যান্ডের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিয়েছিলেন আকাশ দীপ। দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের ল্যাজকে শেষ করলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট ইংল্যান্ড। শনি সকালে ৩ উইকেটই ভারতীয় অলরাউন্ডারের। মোট ৪ উইকেট নেন। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ৫১ রান যোগ করে ইংল্যান্ড। ড্রিঙ্কসের পরের ওভারেই শেষ হয়ে যায় ইনিংস। রুট-রবিনসনের ১০২ রানের জুটি ভাঙেন জাদেজা। প্রথম ইনিংসের শেষে ১২২ রানে অপরাজিত রুট। ইনিংসে রয়েছে ১০টি চার। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান অলি রবিনসনের। ৫৮ করেন তিনি। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ৩০২। ১০৬ রানে অপরাজিত ছিলেন জো রুট। ৩১ রানে ক্রিজে ছিলেন অলি রবিনসন। দ্বিতীয় দিন সকালে রুটকে দ্রুত ফেরানো লক্ষ্য ছিল ভারতীয় বোলারদের। কিন্তু উইকেটের অন্য প্রান্তে আবার বাজবলে ফিরে যান রবিনসন। ন"নম্বরে নামা ইংল্যান্ডের টেলএন্ডার ৮১ বলে অর্ধশতরানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৯টি চার এবং ১টি ছয়। অষ্টম উইকেটে ১৪৬ বলে ১০০ রান যোগ করে রুট-রবিনসন জুটি। ২৪৫ রানে শেষ উইকেট হারায় ইংল্যান্ড। হার্টলি আউট হওয়ার পর বিপক্ষের ইনিংস তিনশোর মধ্যে শেষ করে দেওয়ার আশা ছিল। কিন্তু অষ্টম উইকেটে এই অপ্রত্যাশিত পার্টনারশিপে যথেষ্ট দাপটের সঙ্গে ম্যাচে ফেরেন স্টোকসরা। শুক্রবার প্রথম সেশন ছিল ভারতের। আকাশ দীপের দাপটে মধ্যাহ্নভোজের আগেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। তারমধ্যে তিনটে নেন বাংলার পেসার। বাকি দুই সেশন ইংল্যান্ডের। দ্বিতীয় সেশনে একটিও উইকেট হারায়নি স্টোকসের দল। তৃতীয় সেশনে ২ উইকেট হারালেও দিনের শেষে দলকে লড়াইয়ে রাখে জো রুটের শতরান। শেষপর্যন্ত রুট-রবিনসনের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। ৯৬ বলে ৫৮ রান করে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। রবিনসন রিভার্স সুইপ করার সময় বল ব্যাটে না লাগলেও গ্লাভসে লাগে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেয় ইংল্যান্ড। সিদ্ধান্ত ভারতের পক্ষে যায়। একই ওভারে শোয়েব বশিরকে ফেরান জাদেজা। দ্বিতীয় দিন সকালে ২ উইকেটের বিনিময়ে ৫০ রান যোগ করে ইংল্যান্ড। ড্রিঙ্কসের বিরতিতে ৯ উইকেট হারিয়ে রান ছিল ৩৫২। তার পরের ওভারেই শেষ ইংল্যান্ডের ইনিংস। ২৭৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন রুট। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া