শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২২ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ০১
স্বস্তিতে রিয়া
সুশান্ত সিং রাজপুত হত্যা-মামলা থেকে বড় অব্যাহতি রিয়া চক্রবর্তীর। এতদিন সিবিআই তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করেছিল। এই নির্দেশ জারি ছিল তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধেও। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট চক্রবর্তী পরিবারের উপর থেকে সেই নির্দেশ সরিয়ে নিল। এতে দেশের বাইরে যাওয়ায় আর কোনও বাধা রইল না রিয়ার।
৬৮-তে হেয়ার ট্রান্সপ্লান্ট
হায়দরাবাদে হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকের উদ্বোধন করতে গিয়ে নিজেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালেন বনি কাপুর! ভাইরাল ভিডিও অনুযায়ী, তাঁর ট্রান্সপ্লান্টের আগে এবং পরের অবস্থা প্রকাশ্যে। বনির দাবি, চেহারায় পরিবর্তন আনতেই এই পথে হেঁটেছেন। এবং এতে তাঁর কোনও সমস্যা হয়নি। ৬৮-তে এসে প্রযোজকের এই পদক্ষেপ চমকে দিয়েছে বলিউডকে।
মুক্তি নেই ইন্দ্রাণীর
‘দ্য ইন্দ্রাণী মুখার্জি স্টোরি: বারিড ট্রুথ’ সিবিআই জিম্মায়। ২৩ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল সিরিজটির। সিবিআইয়ের নির্দেশে আপাতত তা স্থগিত। শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যারের জীবন নিয়ে তৈরি এই সিরিজ। ট্রেলারমুক্তির পর থেকেই হইচই পড়ে যায় সর্বত্র। যেহেতু এখনও মামলার নিষ্পত্তি হয়নি তাই যাতে সিরিজটি কোনও ভাবে মামলাকে প্রভাবিত না করতে পারে তাই স্থগিতাদেশ। সিবিআইয়ের আবেদন, আগে গোয়েন্দা সংস্থা ছবিটি দেখবে। তারপর বাকি কথা।
ক্রিকেটীয় শাহরুখ
শাহরুখ খানকে মহিলা প্রিমিয়ার লিগ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। ২৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চোখ ধাঁধানো পারফর্ম করবেন তিনি। বৃহস্পতিবার টুইট (বর্তমান এক্স) করে তিনি জানিয়েছেন, সবাই যেন তৈরি থাকেন। স্টেডিয়ামে তাঁর সঙ্গে ক্রিকেটীয় রানিদের খেলা দেখার জন্য।
শুধুই রটনা?
জ্যোতিষীর পরামর্শে নাকি স্বামীর পদবি মুছে পেলেছেন দিব্যা খোসলা! টি-সিরিজ়ের কর্ণধার ভূষণকুমারের সঙ্গে বহু বছরের দাম্পত্য তাঁর। খবর ছড়াতেই বলিউডে শঙ্কার ছায়া। ফের বিচ্ছেদ? রটনা ছড়িয়েছিল। বৃহস্পতিবার টি সিরিজ়ের তরফ থেকে জানানো হয়েছে, বিশেষ কারণে তিনি এই পদক্ষের করেছেন। আগামীতে দিব্যা নামের পাশে শুধুই এস অক্ষরটি লিখবেন। সংস্থার পক্ষ থেকে আরও অনুরোধ, দিব্যার এই ব্যক্তিগত পদক্ষেপ নিয়ে তাঁকে বিরক্ত না করাই শ্রেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি