রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ৩০ অক্টোবর ২০২৩ ১৩ : ১৬
সলমন ভার্সেস রোনাল্ডো!
সপ্তাহান্তে দুই তারকা পাশাপাশি বসে বক্সিং দেখলেন। পরস্পর গা গেঁষে দাঁড়ালেনও! অথচ একজন আর একজনকে পাত্তাই দিলেন না! অবিশ্বাস্য শোনালেও এমনটাই ঘটেছে সলমন খানের সঙ্গে। সৌদি আরবে তিনি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাশাপাশি বসে বক্সিং দেখছিলেন। তখনও ফুটবলার বলিউড তারকাকে যেন দেখেও দেখেননি। চূড়ান্ত হল বক্সিং শেষের পরে। রিংয়ের বাইরে অন্যদের সঙ্গে রোনাল্ডোর গা ঘেঁষে দাঁড়িয়ে ‘ভাইজান’। বান্ধবীকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় শুধুমাত্র কাঁধ ঝাঁকিয়ে চলে যান তিনি! কোনও সৌজন্য বিনিময় পর্যন্ত করেননি। সেই মুহূর্ত ভিডিও হয়ে ছড়িয়ে পড়তেই চর্চা শুরু।
আরও খবর: Hollywood: জলে ডুবেই কি মৃত্যু ম্যাথুর? মুখ খুললেন চিকিৎসক, বন্ধুহীন হয়ে স্তব্ধ টিম ‘ফ্রেন্ডস’
অভব্য আচরণের শিকার
বিমানে ভারতীয় পুরুষেরা সঠিক আচরণ করেন না। অভিযোগ সায়নী গুপ্তর। দাবি, তাঁর অভিজ্ঞতা নাকি ভয়াবহ। বিমানে ওঠার পর এক ব্যক্তি নাকি এমন জোরে হাত ছুঁড়েছিলেন যে তাঁর মুখ প্রায় ভেঙে যাচ্ছিল। তাঁর আরও অভিযোগ, এঁরা মুখ ঢেকে হাঁচি-কাশি সামলান না, ফোনে চিৎকার করেন, পা ছড়িয়ে অনেকটা জায়গা জুড়ে বসেন।
সম্মানিত প্রীতি
বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে বিশেষ সম্মানে সম্মানিত হতে চলেছেন প্রীতি জিন্টা। বলিউড এবং ব্যবসায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট পেতে চলেছেন৷ আগামী বছর ভারতে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিরা ভারতে এসে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক ডিগ্রি দেবেন বলে জানা গিয়েছে।
অনুরাগীদের অভিশাপ!
'তেজস' দেখতে দর্শকেরা প্রেক্ষাগৃহে যাচ্ছেন না! এই অভিযোগে ক্রুদ্ধ কঙ্গনা রানাউত সামাজিক মাধ্যমে তাঁদের অভিশাপ দিলেন! দাবি, যাঁরা আজ তাঁর পাশে নেই তাঁরা কাল পস্তাবেন। তাঁদের জীবন থেকে সুখ-শান্তি চলে যাবে। নরকে পরিণত হবে তাঁদের জীবন। কারণ, আগামীতে তিনি আরও উন্নতি করবেন। নারীশক্তির ক্ষমতায়ন-সহ দেশের জন্য প্রচুর কাজ করবেন। যার জন্য তাঁর নাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়বে। আজ যাঁরা তাঁকে অবহেলা করছেন সেদিন তাঁরা তাঁর উন্নতি দেখে আফশোস করবেন।
২৫ বছর পরে
‘হাম’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। তার ২৫ বছর পরে আবার ফ্রেম ভাগ করছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত। রবিবার পরিচালক টিজে জ্ঞানভেলের আগামী নামহীন ছবির মুম্বই অংশের শুট শেষ করলেন। এদিন বেলায় মুম্বই বিমানবন্দরে দেখা যায় থালাইভাকে। তিনি চেন্নাই ফিরছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি