রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: রায়বাড়িতে বিয়ের সানাই! সাতপাকে সন্দীপ-পুত্র সৌরদীপ, পাত্রী কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৩ : ১৮
বিশপ লেফ্রয় রোডের বাড়িতে নিঃশব্দে বড় ঘটনা। চুপচাপ আইনি বিয়ে সারলেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়। ১২ বছরের বান্ধবী সৃজাতার সঙ্গে আইনি বিয়ে সারলেন সন্দীপ-ললিতা রায়ের একমাত্র সন্তান। ১ মার্চ টলি ক্লাবে রিসেপশন। রায় পরিবারের কাছের-দূরের মানুষেরা তো বটেই সন্দীপ রায়ের ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা, প্রযোজনা সংস্থা, কলাকুশলী এবং বন্ধুরা ওই দিন উপস্থিত থাকবেন। গোপন সূত্রে খবর পেয়ে আজকাল ডট ইন সরাসরি যোগাযোগ করেছিল সৌরদীপের সঙ্গে। তিনিই সবিস্তার জানিয়েছেন। খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন সন্দীপ রায়ও।

সৃজাতার সঙ্গে সৌরদীপের আলাপ কীভাবে? প্রশ্ন রাখতেই সন্দীপ-পুত্র বললেন, ‘‘আমরা একসঙ্গে ইনটার্ন করেছিলাম। রেডিওর একটি চ্যানেলের কাজে আমি গবেষণায় সহযোগিতা করেছিলাম। সৃজাতা বেশ কিছু সাক্ষাৎকার সংগ্রহ করেছি। ওখানেই আলাপ।’’ সেই আলাপ ১২ বছর ধরে যত্নে লালন করেছেন উভয়েই। দিন এগিয়েছে। সম্পর্ক রং ধরেছে। ভালবাসা গাঢ় হয়েছে। তারই মধ্যে পড়াশোনা শেষ করে হিউম্যান রিসোর্স-এর সংস্থা খুলেছেন। সৌরদীপ যুক্ত হয়েছেন তাঁর বাবার সঙ্গে। প্রথমে স্থির চিত্রগ্রাহক। এখন সন্দীপকে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি।

বাবার একের পর এক ছবিতে সহকারী হিসেবে কাজ। ফলে, ক্রমশ ব্যস্ততা বেড়েছে সৌরদীপের। ফলে, লম্বা কোর্টশিপ। অবশেষে ফুরসত মিলতেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা। সন্দীপ-ললিতাকে সেকথা জানাতেই তাঁরাও সম্মতি দেন। সত্যজিৎ-দৌহিত্রর বিয়ে। এত চুপচাপ ভাবে কেন? সৌরদীপের যুক্তি, ‘‘আমাদের শোরগোল ভাল লাগে না। ব্যক্তিগত ঘটনা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছি। আলাদা করে কোনও অনুষ্ঠান হবে না।’’ সৃজাতা বেহালার বাসিন্দা। মা-বাবার একমাত্র সন্তান। সৃজাতার বাবাও উচ্চপদস্থ কর্মী। রায়বাড়ির পুত্রবধূ আগামীতে ছবির কাজে সহযোগিতা করবেন? ঠিক যেমন ললিতা করে থাকেন? পোশাক পরিকল্পনা, শুটিংয়ে সবার খাওয়াদাওয়ার দায়িত্ব হয়ে আলপিন থেকে এলিফ্যান্ট— সব সামলান। সন্দীপ-পুত্রের মতে, এক্ষুণি তেমন কোনও সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে। এও জানিয়েছেন, ললিতার সঙ্গে পুত্রবধূর নাকি দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে।

সব ঠিক থাকলে মে মাসে সন্দীপ ‘নয়ন রহস্য’ নিয়ে আসছেন। তার কাজ চলছে জোরকদমে। সে সবের মধ্যেই রিসেপশন নিয়ে ব্যস্ততা। ললিতা সেদিনের ভূরিভোজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই সব হচ্ছে। রিসেপশন মিটলে কোথায় মধুচন্দ্রিমা সারবেন নবদম্পতি? লাজুক গলায় সৌরদীপ জানিয়েছেন, এখনও কিছু ঠিক হয়নি। হাতের কাজ আগে মেটাতে হবে। রায়বাড়িতে এসে সৃজাতার জীবন কতটা বদলে গিয়েছে? হেসে ফেলে সত্যজিৎ রায়ের নাতি জানিয়েছেন, ঠিকানা বদলেছে। তবে দুই বাড়িতেই সমান যাতায়াত সৃজাতার। আর আগে সারাক্সন্দীপকে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া