শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অন্তঃসত্বা দীপিকা? বন্ধুদের কাছে অপমানিত হলেন 'টুয়েলভথ ফেল' অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৫৮Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: মায়ানগরীর আনাচে কানাচে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী!...
 
অন্তঃসত্বা দীপিকা?
প্রথম সন্তানের অপেক্ষায় "বাজিরাও মস্তানি"? বলিপাড়ায় গুঞ্জন তেমনই। একাধিক প্রতিবেদন অনুসারে, দীপিকা পাড়ুকোন গর্ভবতী। সম্প্রতি  বাফটাতে তাঁর উপস্থিতির পরেই এই গুঞ্জন সামনে আসতে শুরু করেছে। এই নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী! সমালোচকরা মনে করছেন যা রটে, তা কিছুটাও ঘটে।
রাকুলের বিয়ে !
মুম্বই বিমানবন্দরে সকাল থেকেই ভিড়। ফ্লাইট ধরতে তাড়াহুড়ো করছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, ডেভিড ধাওয়ান আরও অনেকেই। গন্তব্য গোয়া। কাল রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ের আসর বসছে সেখানেই। শিল্পা, রাকুলের বন্ধুত্ব অনেকদিনের। হবু দম্পতির ডিজাইনার বন্ধু কুনাল রাওয়াল ও অর্পিতা মেহেতা ইতিমধ্যেই হাজির হয়েছেন সেখানেই। তাঁরাই হবু দম্পতির পোশাক ডিজাইন করছেন।
 
কার্তিকের কীর্তি!
ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেতা কার্তিক আরিয়ান। ইভেন্টটিকে আরও স্মরণীয় করে তোলার জন্য "ভুল ভুলাইয়া ২" অভিনেতা ব্যস্ত এই মুহূর্তে। আগামী জুনেই শ্রদ্ধা কাপুরের বিপরীতে মুক্তি পাবে তাঁর "চান্দু চ্যাম্পিয়ন"! এছাড়াও "ভুল ভুলাইয়া ৪" এর প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন সারা আলি খান।
অপমানিত বিক্রান্ত ম্যাসি ?
বক্স অফিসে "টুয়েল্ভথ ফেল" অভিনেতার ঝোড়ো ব্যাটিং। পরিচালক বিধু বিনোদ চোপড়া এই ছবির জন্য সম্মানিত হয়েছেন। প্রশংসিত হয়েছেন অভিনেতা বিক্রান্তও। তবে মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জনিয়েছেন কীভাবে তাঁর বন্ধুদের চোখে ছোট হয়েছিলেন তিনি। একবার অভিনেতার বাড়িতে হাজির হয়েছিলেন তাঁর বন্ধুরা। তাঁর বাড়িতে প্লাস্টিকের চেয়ার দেখে মুচকি হেসেছিলেন তাঁরা। সেই ঘটনায় অপ্রস্তুত হয়েছিলেন বিক্রান্ত।
কার সঙ্গে ডিনার ডেটে বিদ্যুৎ জামাল?
আকাশী রঙা ক্যাজুয়াল ব্লেজারে প্রিয় মানুষের হাত ধরে ডিনার ডেটে "ক্র্যাক" অভিনেতা বিদ্যুৎ জামাল। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই শোরগোল। সমালোচকরা মন্তব্য করেন, "এর আগে অনেকেরই গার্লফ্রেন্ড ছিলেন উনি।"" এর আগে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহাতানির সঙ্গে সম্পর্কে ছিলেন বিদ্যুৎ। ২০২৩-এ তাঁদের বিচ্ছেদ হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া