শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ‘বনবিবি’র প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ ঘোষ, ওঁর লেখনির কাছে ঋণী, ছবিটা দেখাব: রানা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ২০
‘বনবিবি’কে দেখতে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের ঢল নেমেছিল। সমালোচকেরাও ছবির বিষয় নিয়ে প্রশংসা জানিয়েছিলেন। সুন্দরবনের ‘বাঘ বিধবা’দের জীবন রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবির বিষয়। ছবির বিষয় জানার পরেই টলিউডে গুঞ্জন, রাজনীতিবিদ-সাংবাদিক কুণাল ঘোষের ‘বাঘ বিধবা’ উপন্যাস অবলম্বনেই নাকি ছবিটি বানিয়েছেন প্রযোজক রানা সরকার। সবিস্তার জানতে সেই সময় আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তিনি জানিয়েছিলেন, সম্পূর্ণ ভুয়ো তথ্য। সোমবার টুইট (বর্তমান এক্স) করে লেখক অমিতাভ ঘোষ বনবিবির প্রশংসায় পঞ্চমুখ। তখনই প্রকাশ্যে, তাঁর লেখা ‘দ্য হাংগ্রি টাইড’ ছবি তৈরির অনুপ্রেরণা।

অমিতাভও সুন্দরবনের বাসিন্দাদের অনিশ্চিত জীবন দুই মলাটে বন্দি করেছিলেন। জলে কুমির, ডাঙায় বাঘ, সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস— এই ত্রিফলা সামলে কী করে সেখানকার মানুষেরা জীবন কাটান? লেখকের লেখনির গুণে তা স্পষ্ট। তারই একটি দিক ‘বাঘ বিধবা’। ‘বনবিবি’ তাকেই দেখিয়েছে। স্বাভাবিক ভাবেই অমিতাভ নিজের বইয়ের প্রসঙ্গ তুলে প্রশংসা করেছেন। লিখেছেন, ২০ বছর আগে তিনি বইটি লিখেছিলেন। এখনও বিষয়টি সমান প্রাসঙ্গিক। লেখকের টুইটের প্রসঙ্গ তুলতেই রানা বলেছেন, ‘‘আমরা কৃতজ্ঞ ওঁর কাছে। অমিতাভদা "বনবিবি"কে সমর্থন জানিয়েছেন। ওঁর লেখা বইটি আমাদের অনুপ্রাণিত করেছিল। খুব ইচ্ছে, ওঁকে ছবিটি দেখানোর। যেদিন বলবেন সেদিন আমরা ওঁকে ‘বনবিবি’ দেখাব।’’ প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি ছবিটি সুন্দরবনে প্রথম মুক্তি পাচ্ছে। প্রযোজকের মতে, এই প্রথম কোনও ছায়াছবির পটভূমিকায় যে অঞ্চল সেখানে গিয়ে দেখানো হবে। ছবির টিম এবং দিশা সুন্দরবন বিজয়নগরের উদ্যোগে, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির ছাত্রীনিবাসে ‘বনবিবি’ দেখানো হবে। এছাড়াও, নারীদিবসের প্রাক্কালে সম্মানিত করা হবে সেখানকার কিছু মহিলাদের।



প্রেমদিবসে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান "বন্য ভালবাসা"। রেশম-হিমনের ভালবাসার গল্পই ‘বনবিবি’তে বড় যত্ন নিয়ে বোনা। ততধিক যত্নে বোনা ছবির গান। সপ্তকসানাই দাসের সুর, তাঁর পরিচালনায় গেয়েছেন ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, সুরকার-শিল্পী নিজে এবং আরও অনেকে। এই গান যেমন রেশম-হিমন্তের ভালবাসার সঙ্গে দর্শকদের পরিচয় করে দেয় তেমনি এই ছবিতে নতুন জুটি পার্নো মিত্র-আর্য দাশগুপ্তকে তুলে ধরেছেন পরিচালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া