শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ১২
কাঞ্চন-শ্রীময়ীর প্রেম-পরিণয় ছায়াছবির গল্পকেও হার মানাবে! যে দিন থেকে সম্পর্কের সূত্রপাত সে দিন থেকে তাঁরা শহরের ‘হট অ্যান্ড হ্যাপনিং কাপল’। সাতপাক ঘোরার আগে পর্যন্ত যুগলে সেই সেনসেশন ধরে রাখলেন। শ্রীময়ীর কথায়, ‘‘কাঞ্চন আমায় কিচ্ছু জানায়নি। শুধু বলেছিল, সরস্বতী পুজোয় বাড়িতে খাওয়াদাওয়া হবে। আমার দিদির সঙ্গে কথা বলতে চেয়েছিল। আমি বুঝতেই পারিনি।’’ হবু বৌকে আড়াল করে এরপরেই কাঞ্চন প্রথমে কথা বলেন শ্রীময়ীর ৯৫ বছরের দাদুর সঙ্গে। তিনি সম্মতি জানিয়ে বলেন, ‘‘তোমরা প্রাপ্তবয়স্ক। যেটা ভাল বুঝবে করবে। আমার আশীর্বাদ রইল।’’ একই কথা বলেন শ্রীময়ীর মা-বাবাও। তাঁদের কাঞ্চন জানিয়েছিলেন, এই একটি সম্পর্ককে কেন্দ্র করে অনেক ঝড় বয়েছে অভিনেত্রীর উপর দিয়ে। অনেক বদনাম কুড়িয়েছেন তিনি, শুধু কাঞ্চনের মুখ চেয়ে। গত ১২ বছর ধরে শ্রীময়ীকে পাশে পেয়েছেন তিনি। একবারের জন্যও অভিনেত্রী সরে যাননি। তাই শ্রীময়ীকে তিনি প্রাপ্য সম্মান দিতে চান।
এবছর বাঙালির প্রেমদিবস আর ইংরেজির ভ্যালেন্টাইন্স ডে হাত ধরাধরি করে হাজির। ওই দিন শ্রীময়ী কাঞ্চনের বাড়িতে পা দিয়েই চমকে গিয়েছেন! সারা বাড়ি সুন্দর করে বেলুন, ফুল, রঙিন শিকল দিয়ে সাজানো। তাঁর জন্য উপহার লাল টুকটুকে শাড়ি, প্ল্যাটিনামের আংটি। দেখে অভিনেত্রীর চোখে জল। জানালেন, বিশেষ দিনে বিশেষ মানুষের থেকে হাতভর্তি উপহার পেয়ে তিনি বাকরুদ্ধ। কাঞ্চন সেজেছিলেন একই রঙের পাশ্চাত্য পোশাকে। গল্পের তখনও বাকি। বাড়ি ভর্তি লোকের সামনে এরপরেই হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব। শ্রীময়ী ‘হ্যাঁ’ বলতেই আইনি বিয়ের কাগজ নিয়ে উপস্থিত রেজিস্ট্রার। পাশাপাশি বসে যখন সই করছেন তখন আনন্দে গায়ে কাঁটা দিয়েছে অভিনেত্রীর। তবে আংটিবদল সেদিন হয়নি। শ্রীময়ী জানিয়েছেন, বিয়ের দিন সেই পর্ব মিটবে।
রীতি মেনে সইসাবুদের পরে মালাবদল। লাল আর সাদা গোলাপে গাঁথা মালায় সেদিন শুধুই সুখের কাঁটা খচখচ করেছে। মেয়ে-জামাইকে নিয়ে তখন চোখে জল মুখে হাসি শ্রীময়ীর মা-বাবার। আত্মীয়দের শাঁখ আর উলুধ্বনিতে বাড়ি গমগম করে উঠেছে। ছিল ঢালাও খানাপিনার আয়োজন। ঘনিষ্ঠ জনদের নিয়ে রীতিমতো উৎসবে মেতে উঠেছিলেন বিধায়ক-অভিনেতা। এখনও বিয়ের আসর কোথায় বসবে, ঠিক করে উঠতে পারেননি নবদম্পতি। শ্রীময়ীর খুব ইচ্ছে, ডিজাইনার দিয়ে বিয়ের বেনারসি বানাবেন। সেই ডিজাইন দেখে তৈরি হবে বরের পোশাক। বিশেষ রূপটান শিল্পীকে দিয়ে তিনি স্বপ্নে দেখা রাজকন্যা সেজে উঠবেন। পাশাপাশি, শুটের চাপ সামলে পরিবারের বাকিদের নিয়ে কেনাকাটাও সারছেন। মেনু ঠিক হয়েছে? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল কাঞ্চনের সঙ্গে। তাঁর কথায়, ‘‘একদম বাঙালি মতে খাওয়াদাওয়া হবে। আমরা কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, পোলাও, কষা মাংস কব্জি ডুবিয়ে খেতে ভালবাসি। ভাবছি মেনুতে সেসব পদ রাখব।’’
কাজের ফাঁকেই নতুন বিয়ের আনন্দে মশগুল শ্রীময়ী। সেই রেশ তাঁর চোখেমুখে। যা দেখে টেলিপাড়ায় রীতিমতো হইহই হচ্ছে। সহ-অভিনেতারা জানিয়েছেন, অনেক কষ্ট করে কিছু পেলে তার আনন্দই আলাদা। আজকাল ডট ইন বিয়ের আগাম শুভেচ্ছা জানাতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবদম্পতি। আজকাল ফ্যাশন পাতায় তাঁদের ফটোশুটকে "প্রি-ওয়েডিং ফটোশুট"-এর তকমাও দিয়েছেন। একই সঙ্গে আন্তরিক অনুরোধ, ‘‘বিয়ের আগে প্রচুর অভিশাপ কুড়িয়েছি। বিয়ের খবর জানার পরেও অজস্র নিন্দেমন্দ শুনতে হবে। সে সব পেরিয়ে যেন নতুন করে জীবন শুরু করতে পারি। আমাদের নিয়ে আগামীতে আপনারা যেন শুধুই ভাল খবর লিখতে পারেন।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি