শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: রাজনীতিতে আসছেন, তাই বিয়ে ভাঙলেন এষা? ইন্দ্রাণীর বায়োপিকে বাধা সিবিআই-এর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৩৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

রাজনীতিতে এষা?
রাজনীতিতে এষা দেওল নাকি খুবই আগ্রহী! এমনই আভাস দিয়েছেন মা হেমা মালিনী। এও ইঙ্গিত, কয়েক বছরের মধ্যেই নাকি মায়ের মতোই মেয়েও রাজনীতির আঙিনায় দাপিয়ে বেড়াবেন। খবর ছড়াতেই বলিউডের দাবি, সেই জন্যই কি ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদ অভিনেত্রী-কন্যার? ঝাড়া হাত-পায়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন বলে।

সিবিআই বাধা
শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে নিয়ে নেটফ্লিক্স একটি বায়োপিক সিরিজ বানিয়েছে। খবর, শনিবার সেই সিরিজমুক্তিতে বাধা দিয়েছে সিবিআই। আর্জি জানিয়ে গোয়েন্দা সংস্থা আদালতে একটি আবেদন পেশ করেছে। সিরিজটি ২৫ বছর বয়সী শিনা বোরার নিখোঁজ হওয়ার কথা তুলে ধরেছে। ২৩ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা। আবেদনে বলা হয়েছে, তদন্ত এবং মামলার নিষ্পত্তির আগে এই ধরনের সিরিজ প্রকাশ্যে না আসাই বাঞ্ছনীয়। এতে তদন্ত, মামলা বা মামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবিত হতে পারেন।

পুলিশের চাকরিতে সানি!
উত্তরপ্রদেশ পুলিশ নতুন নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিচ্ছে। সেখানেই একটি প্রবেশপত্র ভাইরাস। অ্যাডমিট কার্ড অনুযায়ী সেখানে নাকি পরীক্ষা দিতে আসছেন সানি লিওনি! কার্ডে লাল পোশাকে ঝলমলে সানি। এর আগেও একাধিক বার নীল ছবির নায়িকাকে নিয়ে এরকম বহুবার ভুল তথ্য ভাইরাল হয়েছে। রবিবার তাই নিয়ে তুলকালাম সামাজিক মাধ্যমে।

জেল হেফাজত হচ্ছে?
রাজকুমার সন্তোষীর জেল নাকি হচ্ছে না! রবিবার এমনই গুঞ্জন। খবর কোটি টাকার প্রতারণা মামলায় সর্বোচ্চ ২ বছরের জন্য তাঁকে জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে জামনগর আদালত। রবিবারের টাটকা খবর, এই নির্দেশের বিরুদ্ধে আদালতে আপিল দায়ের করার সুযোগ আছে সন্তোষীর। সেক্ষেত্রে আপিল দায়েরের সঙ্গে সঙ্গে দেয় টাকার ২০ শতাংশ যদি দিয়ে দেন তা হলে জেল হেফাজত এড়ানো যেতেও পারে।

ফের সাতপাক
রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানির বিয়ের আগের দিন সাতপাক ঘুরতে চলেছেন দিব্যা আগরওয়াল এবং রেস্তোরাঁ কর্ণধার অপূর্ব পড়গাঁওকর। বলিউডে নতুন করে বিয়ের মরশুম। খুশি পাপারাৎজিরাও। তাঁদের মিষ্টিমুখ করিয়েছেন দিব্যা।

উচিতশিক্ষা শিল্পার
দুই ছেলেমেয়ে, স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে সিঙ্গাপুর বেড়াতে গেলেন। বিমানবন্দরে তাঁকে দেখেই দৌড়ে আসেন এক বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। উদ্দেশ্য ছবি তোলা। সঙ্গে সঙ্গে তাঁকে খারাপভাবেই বাধা দেন শিল্পার দেহরক্ষী। অভিনেত্রী অবশ্য চুপ থাকেননি। তিনি রীতিমতো সুশিক্ষার পাঠ পড়িয়েছেন।  



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া