শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়, ২৩০ রানের টার্গেট সেট করল ভারত

Sampurna Chakraborty | ২৯ অক্টোবর ২০২৩ ১৮ : ০৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রথম পাঁচ ম্যাচে দাপুটে জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের। দশ দলের বিশ্বকাপে টেবিলের লাস্টবয়দের কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া। একমাত্র রোহিত শর্মা (৮৭) এবং সূর্যকুমার যাদব ছাড়া টপ এবং মিডল অর্ডার ডাহা ফ্লপ। দু'অক্ষরের রানে পৌঁছতে পারেননি শুভমন গিল (৯), বিরাট কোহলি (০), শ্রেয়স আইয়ার (৪)। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচীন তেন্ডুলকারকে ছোঁয়ার হাতছানি ছিল কোহলির সামনে। কিন্তু শূন্য রানে ফেরেন। লখনউয়ের মন্থর উইকেটে বাজে শট খেলে আউট হন বিরাট এবং শ্রেয়স।‌

দ্রুত ৩ উইকেট হারানোর পর রোহিত এবং রাহুলের জুটিতে ম্যাচে ফেরে ভারত। চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন তাঁরা। কিন্তু ৩৯ রান করে অহেতুক বড় শট মারতে গিয়ে আউট হন রাহুল। একই ভুল রোহিতেরও। তবে কৃতিত্ব দিতেই হবে আদিল রশিদকে। তাঁর দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। দুই সেট ব্যাটার আউট হতেই সমস্যায় পড়ে ভারত। মিডল এবং লোয়ার ওভারে একমাত্র সূর্যকুমার ছাড়া বাকিরা রান পায়নি। মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। তবে এদিনের ইনিংসে বুঝিয়ে দিলেন বিশ্বকাপের বাকি ম্যাচে কেন প্রথম একাদশের বাইরে রাখা যাবে না তাঁকে।৪৭তম ওভারে দুশো রানের গণ্ডি পার করে ভারত। ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের রান ২২৯। তবে এই উইকেটে রান তাড়া করে জেতা সহজ হবে না ইংল্যান্ডের জন্য। 

একশোয় একশো! অধিনায়ক হিসেবে সেঞ্চুরির ম্যাচে শতরানের সুযোগ হাতছাড়া করেন রোহিত শর্মা। ১০১ বলে ৮৭ রানে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ১০টি চার। লখনউয়ের মন্থর পিচে দারুণ ব্যাট করেন ভারতের নেতা। অধিনায়কোচিত ইনিংস হিটম্যানের। সাধারণত বড় শট খেলতে পছন্দ করেন। কিন্তু দ্রুত তিন উইকেট হারানোয় এদিন নিজের খেলার ধরন পাল্টে দেন রোহিত। ইনিংস অ্যাঙ্কার করেন। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান সম্পূর্ণ করেন ভারতের নেতা। শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলির পর পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে নজির গড়েন। চলতি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে রোহিত। তবে যেভাবে খেলছিলেন শতরান করা উচিত ছিল। কিন্তু ৩৭তম ওভারে নিজের উইকেট ছুড়ে দেন রোহিত। আদিল রশিদের বলে বাউন্ডারিতে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।‌ যেভাবে এগোচ্ছিলেন ম্যাচের এই পর্যায় বড় শট খেলার প্রয়োজন ছিল না। ৪০-৪২ ওভার পর্যন্ত উইকেটে টিকে থাকা উচিত ছিল রোহিতের। কিন্তু একটি ভুলের খেসারত দিতে হল দলকে। তিন উইকেট নেন উইলি। জোড়া উইকেট রশিদ এবং ওকসের। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া