রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Indian Super League: মাঝমাঠে দুর্দান্ত কাউকো, নর্থইস্টকে দুরমুশ করে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

Kaushik Roy | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ৪৮Kaushik Roy
মোহনবাগান ৪ (লিস্টন, কামিংস, পেত্রাতোস, সাহাল): নর্থইস্ট ইউনাইটেড ২ (জুরিচ)

কৌশিক রায়: এদিন মাঠে বাগান সমর্থকরা একটি টিফো নামিয়েছিলেন তাতে লেখা ছিল "রিটার্ন অফ দ্যা হাল্ক"। হাল্কের চেহারার ওপর মুখ বসানো জনি কাউকোর। টিফোর কথাটা যে খুব একটা ভুল নয় তা একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন এই মিডফিল্ডার। একদিকে জনি কাউকোর অ্যাসিস্টের হ্যাটট্রিক, পাশাপশি মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক। ফিনল্যান্ডের এই মিডফিল্ডার স্কোয়াডে ফেরার পর থেকে মাঝমাঠের চেহারাই বদলে গিয়েছে বাগানের। যে কারণে শনিবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই কাউকোকে নামিয়েছিলেন বাগান কোচ হাবাস। তার ফলও মিলল হাতেনাতে। হ্যাটট্রিকের অ্যাসিস্ট করে দলকে জয়ের হ্যাটট্রিক এনে দিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ। চারটে গোলের মধ্যে তিনটেতেই অ্যাসিস্ট রয়েছে কাউকোর। ৩-৫-২ ছকে এদিন দল সাজিয়েছিলেন বাগান কোচ। দীপেন্দু, হেক্টরের সঙ্গে এদিন ডিফেন্সে ছিলেন শুভাশিস। একটু ওপর থেকে শুরু করেছিলেন অভিষেক সূর্যবংশী।



খেলার শুরুতেই চার মিনিটের মাথায় বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন দীপেন্দু। জিতিনের ক্রস আটকাতে গিয়ে স্লাইডিং ট্যাকল সোজা গিয়ে কনুইতে লাগে বাগান ডিফেন্ডারের। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ফর্মে থাকা নর্থ ইস্ট স্ট্রাইকার টমি জুরিচ। গোল খেয়ে প্রতিপক্ষকে একেবারে চেপে ধরে হাবাস ব্রিগেড। অবশেষে অপেক্ষার অবসান ঘটে প্রথমার্ধের ইনজুরি টাইমে। জনি কাউকোর পাস থেকে ফাঁকায় বল পান লিস্টন কোলাসো। ভুল করেননি, দুর্দান্ত প্লেসমেন্টে গোল শোধ করেন। তবে প্রথমার্ধে বেশ কয়েকবার বাগান ডিফেন্সকে পরাজিত করে নর্থ ইস্ট। কিন্তু ওই একটার বেশি গোল আসেনি। লিস্টনের সমতা ফেরানোর পরেই মাঝমাঠে ফ্রি কিক পায় মোহনবাগান। দিমিত্রির ফ্রি কিকে বক্সের ভেতর মাথা ছোঁয়ান হেক্টর। বাড়ানো বল নামিয়ে কামিংসের কাছে সাজিয়ে দেন জনি কাউকো। নামানো বলে ট্যাপ ইন করে বল জালে জড়িয়ে দেন জেসন কামিংস।



দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০ মিনিটের মাথায় নর্থ ইস্টের হয়ে সমতা ফেরান টমি জুরিচ। বক্সের ভেতর দীপেন্দুর ভুলে দুরন্ত শটে বিশাল কাইথকে পরাস্ত করেন জুরিচ। এগিয়ে যেতে বেশি সময় লাগেনি মোহনবাগানের। ৫৩ মিনিটে দিমিত্রির গোলে ফের লিড পায় সবুজ মেরুন। বাঁদিক থেকে লিস্টন রান নিয়ে বল বাড়ান কামিংসকে। ছোট্ট থ্রুতে পেত্রাতোসকে বল বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। দিমির জোরালো শটে এগিয়ে যায় মোহনবাগান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নর্থইস্ট। ৫৭ মিনিটে জনি কাউকোর দুরন্ত পাস থেকে ৪-২ করেন সাহাল আব্দুল সামাদ। এদিন মাঠে উপস্থিত ছিলেন সাহালের পরিবার। গোল করে গ্যালারির সামনে এসে নিজের পরিবারকে উৎসর্গ করেন তিনি। পরপর তিন জয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এল সবুজ মেরুন। বাগানের পরের ম্যাচ টেবিল শীর্ষে থাকা ওড়িশার সঙ্গে।

ছবি: অভিষেক চক্রবর্তী

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া