মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: অঞ্জনা-প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, ওঁর অভাব অপূরণীয়... বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ০০
অঞ্জনা ভৌমিকের প্রয়াণে শোকস্তব্ধ টালিগঞ্জ। শোক জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সামাজিক মাধ্যমে শোকবার্তা পাঠান অঞ্জনা ভৌমিক এবং যিশু সেনগুপ্তের পরিবারকে। বার্তায় মমতা লেখেন, ‘বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর। 

তিন দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র: ‘নিশিবাসর’, ‘প্রথম বসন্ত’, ‘মহাশ্বেতা’, ‘নায়িকা সংবাদ’, ‘থানা থেকে আসছি’ ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে "বিশেষ চলচ্চিত্র পুরস্কার" প্রদান করে। এছাড়া তিনি বহু পুরস্কারে ভূষিত হন। তাঁর মৃত্যুতে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অঞ্জনা ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

শনিবার সকাল সাড়ে ১০টা প্রথম সারির বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ‘নায়িকা সংবাদ’-এর নায়িকা। শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বড় মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং জামাই যিশু সেনগুপ্ত সেই মুহূর্তে হাসপাতালেই ছিলেন। অঞ্জনা ভৌমিকের মৃত্যুর খবর ছড়াতে শোকস্তব্ধ টলিউড। পরিচালক অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়-সহ সমস্ত প্রথম সারির ব্যক্তিত্বরা তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে উপস্থিত হন। প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক পাতায় শোক জানিয়েছেন অরিন্দম। তাঁর কলমে, ‘পর্দায় আপনি অভিনয় প্রতিভায় আগুন জ্বালাতেন। ব্যক্তিগত জীবনে ভীষণ ভালমানুষ ছিলেন। আপনার অভাব পূরণ হবে না কোনওদিন। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’ পরিচালক সমবেদনা জানিয়েছেন যিশু, নীলাঞ্জনা এবং প্রয়াত অভিনেত্রীর ছোট মেয়ে চন্দনা শর্মাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া