শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: শুধু পর্দা নয়! আমরা মঞ্চেও জনপ্রিয় জুটি ছিলাম, আজকাল ডট ইনকে জানালেন বিশ্বজিৎ

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৪২
অঞ্জনা ভৌমিক নেই। খবরটা আজকাল ডট ইনের কাছে প্রথম জানতে পারেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ফোনের ওপ্রান্তের কণ্ঠস্বর কিছুক্ষণের জন্য স্তব্ধ। তারপর সোনালি যুগের আর এক নায়ক-গায়ক অতীত ফিরে দেখলেন। তাঁর কথায়, ‘‘দুটো ছবি আর একটা নাটক আমরা একসঙ্গে করেছিলাম। হঠাৎ করে অতি পরিচিত কেউ চলে গেলে বড্ড শূন্য লাগে।’’

প্রবীণ তারকা অভিনেতার দাবি, তাঁদের প্রথম ছবি নিরঞ্জন দে-র ‘ভাগ্যলিপি’। ছবিতে ওঁরা ছাড়াও ছিলেন অসিতবরণ। পরে আরও একটি তারকাখচিত ছবিতে তাঁরা পর্দাভাগ করেন। অসীমা মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘চৌরঙ্গী’তে। বিশ্বজিতের কথায়, ‘‘এখানে আমার বিপরীতে সুপ্রিয়া চৌধুরী ছিলেন। অঞ্জনা উত্তমকুমারের বিপরীতে। কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়ে খুব মজা করতাম আমরা।’’ এই প্রসঙ্গে তাঁর মনে পড়ে গিয়েছে, যেখানে হুল্লোড় সেখানেই অঞ্জনা। ভীষণ মিশুকে ছিলেন। পার্টি করতে ভালবাসতেন। অঞ্জনা তাই তাঁর সহ-অভিনেতাদের নিয়ে প্রায়ই পার্টি করতেন। কলকাতায় থাকলে কলকাতায়। না হলে মুম্বইয়ে নিজের বাড়িতে। কখনও সেখানকার প্রথম সারির হোটেলেও খাওয়াতে নিয়ে যেতেন। বিশ্বজিৎ পরে মুম্বই চলে যান। তখন তাঁর সঙ্গে প্রায়ই আড্ডা দিতেন অঞ্জনা। অভিনেতার ছোটবেলাও কেটেছে কোচবিহারে। অঞ্জনার জন্ম একই জায়গায়। ফলে, দেখা হলে ছোটবেলার গল্প করতেন দু’জনেই।

পর্দা ছাড়াও বিশ্বজিৎ-অঞ্জনা জুটি বেঁধেছিলেন মঞ্চেও। কলকাতায় টালা ব্রিজের কাছে শ্যামাপ্রসাদ মঞ্চে বিকাশ রায়ের সঙ্গে বিষ নামে একটি নাটকে অভিনয় করতেন অঞ্জনা। সম্ভবত অসুস্থতার কারণে বিকাশ সরে যেতে নাটক বন্ধ হয়ে যায়। মঞ্চও উঠে যাওয়ার উপক্রম। সেই সময় উদ্যোক্তারা বিশ্বজিতের কাছে অভিনয়ের অনুরোধ জানান। নায়ক না করতে পারেননি। মুম্বই থেকে উড়ে এসে মহড়া দিয়ে চুটিয়ে অভিনয় করেন অঞ্জনার বিপরীতে। নাটক সুপারহিট। মঞ্চটিও বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। অভিনয় দুনিয়ায় বিশ্বজিতের সঙ্গে আলাদা রসায়ন তৈরি হয় অঞ্জনের।

বেশ কয়েক বছর আগে প্রয়াত অভিনেত্রীর সঙ্গে শেষ দেখা তাঁর। একটি অনুষ্ঠান বাড়িতে। অভিনেত্রীর জামাই যিশু, মেয়ে নীলাঞ্জনা তাঁকে নিয়ে গিয়েছিলেন। বিশ্বজিতের কথায়, ‘‘যিশুকে ওর শাশুড়ি সম্বন্ধে প্রশ্ন করতেই সঙ্গে সঙ্গে অঞ্জনার কাছে আমায় নিয়ে যায়। কত কথা আমাদের! সবটাই পুরনো স্মৃতি ঘিরে। খুব ভাল সময় কাটিয়েছিলাম আমরা।’’ যিশু সেই সময় জানিয়েছিলেন, তিনি শাশুড়ি মাকে একা মুম্বইয়ে রাখার পক্ষপাতী নন। তাই নিজের কাছে নিয়ে এসেছেন।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া