সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: অবশেষে আইনত বিচ্ছিন্ন কাঞ্চন-পিঙ্কি, নতুন বছরে নতুন জীবনে বিধায়ক?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৩ : ৫৭
আইনত বিচ্ছিন্ন কাঞ্চন মল্লিক-পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই টলিউডে গুঞ্জন। খবর ছড়াতেই আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। বিধায়ক-অভিনেতা খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। বলেছেন, ‘‘১০ জানুয়ারি উভয়পক্ষের সম্মতিতে আইনত বিচ্ছিন্ন আমরা। শর্তাধীন বিচ্ছেদ অনুযায়ী আদালত এই রায় দিয়েছে।’’

একমাত্র সন্তান ওশের দায়িত্ব কি যৌথভাবে পালন করবেন কাঞ্চন-পিঙ্কি? আজকাল ডট ইন প্রশ্ন রাখতেই অভিনেতা জানিয়েছেন, ছেলে অপ্রাপ্তবয়স্ক। এবং শিশু। তাই আদালত তাকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ইন্ডাস্ট্রিতে খবর, সেই অনুযায়ী স্ত্রী এবং সন্তানের এককালীন খোরপোষ হিসেবে কাঞ্চনকে নাকি ৬০ লক্ষ টাকা দিতে হয়েছে। আইন তাঁকে বহন করে চলা সম্পর্ক থেকে মুক্তি দিয়েছে। কোথাও কি ফাঁকা লাগছে তাঁর? প্রশ্ন শুনে যেন বিষণ্ণতার হাল্কা ছায়া পড়ল তাঁর গলায়। কাঞ্চন বললেন, ‘‘আমি তো ফাঁকাই ছিলাম। একা ছিলাম। সাড়ে নয় বছর আমার সঙ্গে কোনও সংসারই করেনি পিঙ্কি। নতুন করে কী ফাঁকা হব?’’

আগামী নিয়ে কী ভাবনা বিধায়কের? শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি অভিনেতার বিয়ে ভেঙেছে। এমন গুঞ্জন শুরু থেকে। নতুন বছরে কি নতুন জীবন শুরু করবেন?

কাঞ্চনের জবাব, ‘‘সবে এক মাস হয়েছে বিয়ে ভেঙেছে। এখনও ধাতস্থ হতে পারিনি। আগামী নিয়ে ভাবনা দূরঅস্ত। আগে নিজেকে একটু সামলাই। নিজের মতো করে থাকি। ভাবনাচিন্তাগুলো এলোমেলো হয়ে গিয়েছে। সে সব গুছিয়ে নিই। তারপর না হয় নতুন ভবিষ্যত নিয়ে ভাবব।’’
   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া