শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৫৩
যুক্তিতে প্রকাশ
একদিকে দাক্ষিণাত্যকে টপকে হারানো গৌরব ফেরানোর মরিয়া চেষ্টা। অন্যদিকে, কথায় কথায় বলিউড বয়কটের ডাক। এই টানাপোড়েনের মধ্যেই ঝাঁঝাঁলো বক্তব্য প্রকাশ ঝা-র। বরাবর স্পষ্টভাষী পরিচালকের যুক্তি, ‘‘বিতর্ক বা বয়কট কখনও সমাধান নয়। এগুলো ছবির ভাগ্যও নির্ধারণ করে না। আসল ছবির মান। ভাল মানের ছবি বিতর্ক বা বয়কট ছাড়াই ব্লকবাস্টার হয়। আর ছবির বিষয় বা পরিচালনা উন্নতমানের না হলে নরেন্দ্র মোদির বায়োপিকও হিট হয় না। বিবেক ওবেরয় যতই ভাল অভিনয় করুন।’’
গানের পরে অভিনয়
প্রেম দিবসে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন শুধুই প্রচারকৌশল? এমনটাই জানা গিয়েছে। গুঞ্জন ছড়িয়েছিল, গুরু রণধাওয়া আর সাঁই মঞ্জরেকর নাকি প্রেমে! সেই গুঞ্জন নস্যাৎ করে খবর, গানের পরে অভিনয়ে আসছেন সঙ্গীতশিল্পী। ছবির নাম ‘কুছ খট্টা কুছ মিঠা হো যায়ে’। বিপরীতে সঞ্জয় মঞ্জরেকরের মেয়ে। ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। পরিচালনায় জি অশোক। রমকম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অনুপম খের, ইলা অরুণ। প্রযোজনায় অমিত ভাটিয়া-লাভিনা ভাটিয়া।
কোটি কোটি সম্পত্তি!
তখন একের পর এক ছবি ফ্লপ। অর্থের অভাবে প্রায় দেউলিয়া অমিতাভ বচ্চন। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এখন তাঁর কত সম্পত্তি জানেন? জয়া বচ্চন রাজ্যসভায় পঞ্চমবারের জন্য তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। সেখানেই প্রকাশ, ৫৪.৭৭ কোটি টাকার গয়নাই আছে তাঁদের! মোট সম্পত্তির পরিমাণ ১,৫৭৮ কোটি টাকা। ২০২২-২৩-এ সেই পরিমাণ বেড়ে ১,৬৩,৫৬,১৯০ কোটি!
বিয়েবাড়ি হইচই
বিয়ের বাদ্যি বেজেছে জ্যাকি ভাগনানের বাড়িতে। ইতিমধ্যেই অভিনেতার বাড়ি আলোয় মুড়ে ফেলা হয়েছে। আলোর মালা তাঁর বাড়ি লাগোয়া গাছগুলোতেও। সব ঠিক থাকলে অভিনেতা ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ছেন রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে। গোয়ায় বসবে বিয়ের আসর। এক্ষুণি নাকি মধুচন্দ্রিমায় যাবেন না তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি