শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ১১ ক্লাস ফেল কুক শেখরের ‘মি. ইন্ডিয়া ২’ লিখেছেন? অমিতাভকে টপকে এই চরিত্রে অরুণ?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৫৪
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

চিত্রনাট্যেও AI?
এমনটাই নাকি শোনা যাচ্ছে। শেখর কাপুর নিজেই জানিয়েছেন, তাঁর ১১ ক্লাস অনুত্তীর্ণ রাঁধুনি নীলেশ নাকি মাত্র এক ঘণ্টায় ‘মি. ইন্ডিয়া ২’-এর চিত্রনাট্য লিখে ফেলেছেন। অনিল কাপুর-শ্রীদেবী অভিনীত সিক্যুয়েলের চিত্রনাট্য লিখতে নীলেশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিলেন। রাঁধুনির এই তৎপরতায় মুগ্ধ ৭৮ বছরের পরিচালক। তিনি কি এই চিত্রনাট্য নেবেন? সেটা সময় বলবে।

শ্রীরামের পরে দশরথ?
শোনা যাচ্ছিল নীতেশ কুমারের ‘রামায়ণ’-এ রাজা দশরথ হবেন অমিতাভ বচ্চন। এমন গুঞ্জন ছড়িয়েছিল সম্প্রতি। সেই গুঞ্জনে নয়া মোড়। অমিতাভ বচ্চন নয়, এই চরিত্রে দেখা যাবে অরুণ গোভলকে। তিনি ছোটপর্দার শ্রীরাম চরিত্রে জনপ্রিয়। এবার তিনিই নাকি বড়পর্দায় শ্রীরামচন্দ্রের বাবার ভূমিকায় দেখা দিতে চলেছেন।

নতুন মালকিন
ক্রিকেট আর বলিউডের সম্পর্ক পুরনো। তারকারা প্রায়ই ক্রিকেট দলের প্রচার মুখ বা দলের মালিক হন। যেমন, চলতি বছর চেন্নাই সুপার কিংস দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন। খবর ছড়াতেই অনুরাগীরা উল্লসিত। তবে ক্রিকেটের পাশাপাশি বিনোদন দুনিয়ায় তাঁর নতুন কাজ কী? আপাতত সেই বিষয়ে কোনও খবর নেই।

জাপানে জুনেইদ-সাঁই
প্রেমদিবসে জাপানে জুনেইদ খান-সাঁই পল্লবী একসঙ্গে! জুটিকে এক ফ্রেমে দেখে উত্তেজিত অনুরাগীরা। কী কারণে তাঁরা একসঙ্গে দেশের বাইরে। খবর, ‘মহারাজা’ ছবির শুটে তাঁরা পর্দাভাগ করতে চলেছেন। তারই শুটে তাঁরা বিদেশে।

প্রেমের দিনে প্রকাশ্যে ভিলেন
এর আগে কানাঘুষো শোনা গিয়েছিল, রোহিত শেট্টির ‘সিংহম ৩’-এ খলনায়কের ভূমিকায় অর্জুন কাপুর। ভ্যালেন্টাইন্স ডে-তে সেই খবরে সিলমোহর দিলেন পরিচালক। তিনি অর্জুনের প্রথম লুক প্রকাশ্যে আনলেন। যার থেকে পরিষ্কার অর্জুন খুব বড় করে ফিরতে চলেছেন। অভিনেতার সারা মুখ রক্তে ভেজা। ঠোঁটে মারাত্মক খারাপ হাসি। ছবির অন্যতম অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া