শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Wrap Up: বন্দি ভারতীয় নৌ সেনার মুক্তিতে শাহরুখ? জয়াপ্রদাকে গ্রেফতারের নির্দেশ আদালতের!

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ২৮
সাগরে লক্ষ ঢেউ। কোন ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

বাদশার জন্য?
সম্প্রতি, কাতারে জেলবন্দি আট ভারতীয় নৌসেনা আধিকারিকের মধ্যে সাত জন নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে দেশে ফিরেছেন। আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। প্রধানমন্ত্রী বন্দিমুক্তির খবর সমাজমাধ্যমে জানাতেই বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সমাজমাধ্যমে দাবি করেন, বন্দিমুক্তির নেপথ্যে নাকি স্বয়ং শাহরুখ খান! তাঁর অনুরোধেই নাকি অসম্ভব সম্ভব হয়েছে। মঙ্গলবার কিং খানের আপ্তসহায়ক পূজা দাদলানি সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই দাবি নস্যাৎ করেছেন। তাঁর বিবৃতি, ‘‘কাতারে ভারতীয় নৌসেনার অফিসারদের মুক্তির নেপথ্যে শাহরুখ খানের কোনও আবদান নেই। পুরোটাই ভারত সরকার এবং আধিকারিকদের কৃতিত্ব।’’

জয়াপ্রদার জেল?
বড় ধরনের আইনি ঝামেলায় পড়তে চলেছেন রাজনীতিবিদ-অভিনেত্রী জয়াপ্রদা? খবর, আদালত পুলিশ আধিকারিকদের একটি পৃথক দল গঠন করে অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। আদালত অবমাননার মতো অভিযোগ রামপুরের সাংসদ-বিধায়কের বিরুদ্ধে। সেই মামলায় আদালত ছ’টি জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। ওই মামলার শুনানিতে তিনি এই নিয়ে সপ্তমবার আদালতে হাজিরা দেননি। খবর, তারপরেই আদালতের এই সিদ্ধান্ত। 

কঙ্গনার সহ-অভিনেত্রীর আত্মহত্যা
আত্মঘাতী কঙ্গনা রানাউতের রিভলবার রানি ছবির সহ- অভিনেত্রী মল্লিকা রাজপুত। বয়স মাত্র ৪০ বছর। উত্তরপ্রদেশের সুলতানপুরে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালে প্রতিবেশীর ফোন পেয়ে আসে পুলিশ। সংসারে অশান্তির জেরেই নাকি মল্লিকা আত্মঘাতী, এমনই প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। 

বিদ্যুতের বিদ্যুৎ স্টান্ট
যাঁরা সকাল থেকে রাত প্রতিনিয়ত দৌড়ে চলেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা বিদ্যুৎ জামওয়ালের। তাঁদের গতিতে মিশিয়ে দিলেন নিজের গতি। কালারিপায়াত্তু প্রশিক্ষিত বিদ্যুৎ মঙ্গলবার চলন্ত ট্রেনের ছাদে দৌড়োন। তারপর চলন্ত ট্রেন থেকে অক্ষত শরীরে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। সেই ভিডিও সামাজিক পাতায় ভাগ করে জানান, বিশ্বের প্রতিটি মানুষ জীবনের সঙ্গে তাল মেলাতে ছুটে চলেছেন। তাঁরা অভিনেতার মতো কোনও প্রশিক্ষণ নেননি। অথচ তাঁদের গতি কত মসৃণ। তাঁদের এই দক্ষতাকে কুর্নিশ জানালেন তিনি এভাবেই।





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া