শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Wrap Up: মাহিরা ৩ মাসের অন্তঃসত্ত্বা, তাই তড়িঘড়ি বিয়ে? অনুরাগীকে মাইক দিয়ে মারলেন আদিত্য!

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ২৯
সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

অন্তঃসত্ত্বা নন অসুস্থ?
আদৌ অন্ত:সত্ত্বা নন অনুষ্কা শর্মা? আসলে তিনি অসুস্থ? তাই কি তিনি নিজেকে সবার থেকে সরিয়ে রেখেছেন? এমনই কথা শোনা যাচ্ছে। এক সাংবাদিক টুইট করে জানিয়েছেন এ কথা। লিখেছেন, এবি ডি ভিলিয়ার্স সত্যি কথাই বলেছেন। বিরাট কোহলি তাঁর পরিবারের পিছনেই সময় ব্যয় করছেন। স্ত্রীকে নিয়ে বিদেশে গিয়েছেন। কারণ, অনুষ্কার কিছু শারীরিক সমস্যা হয়েছে।

বিয়ের ৩ মাসেই অন্তঃসত্ত্বা?
বিয়ের তিন মাসের মাথায় খবর, ইতিমধ্যেই নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা মাহিরা খান! তাই কি তড়িঘড়ি দ্বিতীয় বিয়ে সেরে নিলেন সেলিম করিমকে? সম্প্রতি, একটি নিউজ ভাইরাল। সেখানে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে মাহিরা নাকি দ্বিতীয় বার মা হতে চলেছেন। যদিও বিষয়টি নিয়ে মাহিরা এখনও মুখ খোলেননি।

অনুরাগীকে অত্যাচার! 
হঠাৎ কেন এত ক্ষেপে গেলেন আদিত্য নারায়ণ? ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গাইতে গাইতে তিনি অনুরাগীর সামনে। প্রচণ্ড রেগে প্রথমে তাঁকে মাইক দিয়ে আঘাত করলেন। তারপর তাঁর ফোন কেড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কী কারণে তাঁর এমন আচরণ, সেটা জানা যায়নি। তবে গায়কের এই আচরণে ক্ষুব্ধ তাঁর বাকি অনুরাগীরা।

বিয়ের তারিখ ফাঁস?
প্রকাশ্যে রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানির বিয়ের তারিখ। সামাজিক পাতায় ভাইরাল তাঁদের বিয়ের কার্ড। সেখানে লেখা ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবসে তাঁরা গোয়ায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আমন্ত্রণপত্রে লেখা, ‘রাকুল ও জ্যাকি। আব দোনো ভাগনা-নি। ফেরাস নেবেন ২১ ফেব্রুয়ারি, বুধবার।’ আমন্ত্রণলিপিতে দেওয়া ছবিতে সমুদ্রতটে উদযাপনের ইঙ্গিত স্পষ্ট।

রেস্তোরাঁয় সপাট চড়
তাঁকে নিয়ে কিস্যা প্রচুর। কখনও সাপের বিষ পাচার। কখনও বৈষ্ণোদেবীর মন্দিরে হাতাহাতিতে জড়ানো। এবার সদলবদলে রেস্তোরাঁয় ঢুকে এক ব্যক্তিকে সপাট চড় কষালেন এলভিস যাদব। খবর, জয়পুরের এক রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিয়ো। কী কারণে চড় মারেন তিনি? এলভিস জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই যুবক তাঁর পরিবার সম্পর্কে এমন কিছু বলেছিলেন যা তিনি নিতে পারেননি। তাই রাগের মাথায় তিনি গায়ে হাত তুলতে বাধ্য এই আচরণে ক্ষুব্ধ তাঁর বাকি অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া