শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৪ ০৫ : ২৩
রবিবার সকালে ‘দাদা’ মাকে দেখতে গিয়েছিলেন শহরের প্রথম সারির হাসপাতালে। সেখানেই পাশের ঘরে মিঠুন ভর্তি হয়েছিলেন শনিবার। সেই খবর সৌরভের কানে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যান ‘মহাগুরু’র কাছে। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। আশ্বস্ত করে বলেন সবাইকে, ‘‘মিঠুনদা ভাল আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।’’ তখনই জানান, তাঁর মায়ের পাশের ঘরে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে দু’জনের। মাকে দেখার পরে তাই তারকা অভিনেতাকে দেখতে গিয়েছিলেন তিনি। কথাও হয়েছে তাঁদের মধ্যে। যা দেখে ভাল লেগেছে সৌরভের। কারণ, তাঁর সঙ্গে ‘মহাগুরু’র সম্পর্ক বহু বছরের পুরনো।
বেসরকারি হাসপাতালের সামনে সোমবার সকাল থেকে সাংবাদিকদের ভিড়। কালো টুপিতে মাথা ঢেকে, গায়ে সাদা চাদর জড়িয়ে, রোদচশমায় চোখ ঢেকে তিনি বড় ছেলে মিমোকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন। তাঁদের ঘিরে নিরাপত্তীরক্ষীদের বলয়। অপেক্ষারত সাংবাদিকদের তাঁরা সরিয়ে দিতে চাইলে সঙ্গে সঙ্গে বাধা দেন তিনি। বলেন, ‘‘আজ ওঁদের দিন। ওঁরা থাকবেন। আজ আপনারা পিছনে সরে যান।’’ পাশে রাখেন মিমোকে। তারপরেও চওড়া হেসে জানান, ভাল আছেন তিনি। সব ঠিক আছে। আর কোনও সমস্যা নেই।
তারপরেই বলেন, ‘‘আমি খেতে ভালবাসি। যা মুম্বই বা বেঙ্গালুরুতে পাই না সেটাই কলকাতায় এলে চেটেপুটে খাই। এই খাওয়াই আমার বড় শত্রু। অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম।’’ তখনই তিনি সংবাদমাধ্যমকে জানান, তাদের মাধ্যমে তিনি সবাইকে এই বার্তা দিতে চান, সব বয়সেই খাওয়ার পরিমাণ যেন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত খাওয়া ভাল নয়। পাশাপাশি, যাঁদের ডায়াবেটিস তাঁরা মিষ্টি না খেলেই ভাল থাকবেন এমন ভাবাও ভুল। যে কোনও সময় ডায়াবেটিস সমস্যা তৈরি করতে পারে। আর ইনসুলিনকে কেউ যেন ভয় না পান। এটি শরীর সুস্থ থাকতে যথেষ্ট সহযোগিতা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি