বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: মাত্র ২১-এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালকিন! কোথায় বসতবাড়ি কিনলেন অনুষ্কা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ০৪
সেন পরিবার সবসময়েই ‘সেনসেশন’ ছড়ান। সেটা সুচিত্রা সেনই হোন বা সুস্মিতা সেন। হালে সেই তালিকায় নয়া সংযোজন অনুষ্কা সেন। মাত্র ২১-এই ছোটপর্দার বড় তারকা। এই বয়সেই তিনি বিলাসবহুল অ্যাপার্টমেন্টরের মালকিন! সম্প্রতি মা-বাবাকে নিয়ে তিনি নতুন বাড়ি দেখতে যান। সেখান থেকে তাঁর সাম্রাজ্যের ছবি-ভিডিও ভার করে নেন অনুষ্কা।



অন্যান্য তারকাদের মতোই তিনি বহুতলে অ্যাপার্টমেন্ট কিনেছেন। বারান্দা থেকে দিকচক্রবাল রেখে স্পষ্ট। সমুদ্রের হাওয়া হুহু বেগে হয়ে যাওয়ার সময় এলোমেলো করে দিয়ে যায় আবাসনের বাসিন্দাদের চুল। এই বারান্দায় দাঁড়িয়ে চওড়া হাসি নায়িকার মা-বাবার মুখে। তাঁরা মেয়ের গর্বে গর্বিত। বাড়ির ছবির পাশাপাশি তিনি বার্তাও দেন সবাইকে। লেখেন, ‘আমাদের নতুন বাড়ি। সেন পরিবারের আরও একটি স্বপ্ন সত্যি হয়েছে।’ অনুষ্কার পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। বেশ কিছু তারকা সহ-অভিনেতা এবং অনুরাগীরা তাঁকে মন্তব্য বিভাগে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা দিব্যাঙ্কা ত্রিপাঠী লেখেন, সুন্দর মানুষদের জন্য সুন্দর বসতি।



খুব অল্প বয়সেই অনুষ্কা ছোটপর্দার তারকা। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু। ‘বাল বীর’ ‘ঝাঁসি কি রানী’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে নিজেকে প্রমাণ করেছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া