রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ‘বাবলি’র শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরে! রাজের সঙ্গে শুভশ্রীকে পরিচালনায় ইউভান?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৫২
‘বাপ কা বেটা সিপাই কা ঘোড়া... কুছ নহি তো থোড়া থোড়া’...



প্রবাদ নাকি সত্যি হতে চলেছে? শনিবার সকালে রাজ চক্রবর্তীর ভাগ করে নেওয়া কিছু ছবি তেমনই বলছে। সপ্তাহান্তের প্রথম দিনে তাঁর ফেসবুক ডাউন মেমরি লেনে হেঁটেছে। তাঁর আগামী ছবি ‘বাবলি’র শুটিংয়ের কিছু নেপথ্য ছবি ভাগ করে নিয়েছেন। এই আবদারও রাখা হয়েছিল তাঁর কাছে। সেখানে একমুঠো বাবা-ছেলের গল্প। বাবার কোলে কোলে মনিটরে চোখ ইয়ালিনির ‘বড় দাদা’ ইউভান চক্রবর্তীর। গভীর মনোযোগে মনিটরের দিকে তাকিয়ে। বাবার কোলে কোলে! 

দেখেশুনে টলিউডের দাবি, বাবার পথেই কি হাঁটবে ছেলে? সামনেই সরস্বতীপুজো। এভাবেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে নাকি তার?



রাজ নানা কারণে ব্যস্ত। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইউভান সেটে এসে রীতিমতো রাজকে নকল করে! বিধায়ক-পরিচালক-প্রযোজক যেভাবে মাইকে অ্যাকশন-কাট বলেন ঠিক সেভাবে মাইকে বলবে। কানে হেডফোন দিয়ে শুনবে। ক্যামেরায় লুক থ্রু করার চেষ্টা করে। আর মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ক্যামেরার সামনে এলে কথাই নেই। মুগ্ধ হয়ে দেখে তাঁর অভিনয়। ও যেন নতুন দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলে, মেলে ধরে! কমবেশি সবাইকে চেনে একরত্তি। সবার ভীষণ প্রিয়। ফলে, সবার সঙ্গে আড্ডা, হইহই। খেলায় মাতে। চিত্রনাট্যের ডামি টেনে পেন দিয়ে লিখতে যায়। যতক্ষণ থাকে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করে। শুধু অভিনেতারাই নয়, কলাকুশলী এমনকি মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্টদের সঙ্গেও প্রচণ্ড ভাব। ভীষণ মিশুকে। তাই কারও সঙ্গে থাকতেই ওর আপত্তি নেই।

রাজকে হুবহু ‘নকল’ করা দেখে সেটে অনেকের নাকি দাবি, অভিনয়ে এলেও চক্রবর্তী পরিবারের নাম রাখবে সে। 



ইউভান একই ভাবে বাড়িতেও ভীষণ দায়িত্ববান! ছোট্ট বোনকে যত্ন নিয়ে দেখভাল করে। প্রথম কয়েক দিন একটু থমকে ছিল। হয়তো দ্বিধায় দুলেছিল ছোট্ট মন। মায়ের আদর কি ভাগ হতে চলেছে? পরে ওর কোলে ইয়ালিনিকে দিতেই পরিস্থিতি বদলে যায়। বোনকে এখন চোখে হারাচ্ছে সে। সময় পেলেই খেলায় মেতে ওঠে ইউভান-ইয়ালিনি, আজকাল ডট ইনকে জানিয়েছেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া