শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ১৫
সিতারার অ্যাকাউন্ট হ্যাক?
মহেশবাবু-নম্রতা শিরোদকরের মেয়ে সিতারার ইনস্টগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড! অনুরাগীদের সতর্ক করে এই খবর জানিয়েছেন স্বয়ং তারকা দম্পতি। দাবি, ভুয়ো অ্যাকাউন্ট খুলে অনুরাগীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত সিতারার অফিসিয়াল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ভুয়ো অ্যাকাউন্ট জুড়ে দিয়েছে। দাবি করেছে, এটিই আসল অ্যাকাউন্ট। বিষয়টি নজরে আসতেই সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিভাগীয় আধিকারিকেরা সব রকম সহযোগিতার আশ্বাস জানিয়েছেন।
অর্জুনের স্লিপ ডিস্ক
‘ক্র্যাক’ ছবির শুটে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় স্লিপ ডিস্কে আক্রান্ত অর্জুন রামপাল। সদ্য ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেই অনুষ্ঠানেই বিষয়টি জানান তিনি। আপও জানান, তিনি এর আগেও বিভিন্ন ছবিতে অ্যাকশন দৃশ্য করেছেন। ডামি না নিয়েই। এবারের দৃশ্যগুলো খুবই কঠিন ছিল। ফলে, কয়েকটি দৃশ্যের পরে তাঁর একাধিক স্লিপ ডিস্ক হয়। সেই সময় অসুস্থতার কারণে তাঁকে তিন সপ্তাহ টানা বিশ্রামে থাকতে হয়েছিল।
প্রেমের মাসে ভাঙন!
ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। বিশ্বজুড়ে ভালবাসার উদযাপন। এমন মরশুমে বিচ্ছেদের খবর বলিউডে। শুক্রবার থেকে জোর গুঞ্জন, দ্বিতীয় বার ঘর ভাঙছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কৌরের। ২০০৯-এ সহ-অভিনেতা শালিন ভানোটের সঙ্গে প্রথম বিয়ে তাঁদের। এঁদের এক ছেলে জেডন। ২০১৫-য় সেই বিয়ে ভাঙার পরে ২০২৩-এর মার্চে আবার বিয়ে করেন দলজিৎ। তাঁর বিয়ে হয় প্রবাসী ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে। এবার সেই বিয়েও সম্ভবত বিচ্ছেদের পথে। অভিনেত্রী ইতিমধ্যেই তাঁর সামাজিক পাতা থেকে নিখিলের সমস্ত ছবি মুছে দিয়েছেন। তাঁর পদবিও আর ব্যবহার করছেন না।
মোনাকে আমিরি উপদেশ
‘থ্রি ইডিয়েটস’-এ একসঙ্গে কাজের সুবাদে ‘লাল সিং চড্ডা’র অডিশনে মোনা সিংকে ডেকেছিলেন আমির খান। তাতে যথেষ্ট গোঁসা হয়েছিল অভিনেত্রীর। জসসি জ্যায়সি কোই নহির পরে কেউ আর তাঁর অডিশন নেননি। ফলে, অডিশনের ডাক পেয়ে যথেষ্ট ক্ষুব্ধ তিনি, বিস্মিতও। সেই সময় তাঁকে আমির বুঝিয়েছিলেন, প্রযোজকদের ছবি নিয়ে দুশ্চিন্তা থাকে। তাই সংস্থার পক্ষ থেকে অডিশনের আয়োজন। যাতে তারা পছন্দের অভিনেতাদের দেখে নিতে পারেন। তার মানে এই নয়, তিনি অভিনয় পারেন না।
অযোধ্যায় আবার!
একবার দেখে সাধ মেটেনি। তাই কি দ্বিতীয় বারের জন্য অযোধ্যায় রামমন্দিরে অমিতাভ বচ্চন? সূত্রের খবর, অমিতাভ অযোধ্যায় দ্বিতীয়বার এসেছেন সম্ভবত প্রথম সারির গয়না প্রস্তুতকারক সংস্থার নতুন বিপণির উদ্বোধনে। ওই সংস্থার প্রচারের মুখ তিনি। সম্প্রতি, অযোধ্যায় একটি নতুন শাখা খুলছে সেই সংস্থা। প্রচারের আগে তাঁকে মন্দিরে বিগ্রহের সামনে নতজানু হতেও দেখা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি