রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Sreela Majumder: স্মরণসভায় বিশিষ্টদের বক্তব্যে আক্ষেপের সুর, যোগ্য সম্মান পাননি শ্রীলা মজুমদার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: শ্যামশ্রী সাহা | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ১২Angana Ghosh
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ হয় ২৭ জানুয়ারি। ৬৫ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী শ্রীলা মজুমদার। মাত্র ১৬ বছর বয়সে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির হাত ধরে তাঁর চলচ্চিত্র জীবন শুরু। তাঁর অভিনয়ের স্বাক্ষর রেখে গিয়েছেন মৃণাল সেনের একাধিক ছবিতে। তাঁর কাজল কালো চোখের ভাষায় জীবন্ত হয়ে উঠত চরিত্রেরা। শ্যাম বেনেগাল, প্রকাশ ঝা, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তীর ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। অসুস্থ অবস্থাতেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন শ্রীলা। পছন্দ করতেন অন্য ধারার বাংলা ছবিতে কাজ করতে। বাংলা ছবির জগতে শ্রীলা মজুমদার একজন ব্যতিক্রমী অভিনেত্রী। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, এক যুগের অবসান। 
শুক্রবার নন্দনে শ্রীলা মজুমদারের স্মৃতিতে এক স্মরণসভার আয়োজন করে ‘সিনেমাথেক’। উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের ভারাক্রান্ত বক্তব্যে ছিল আক্ষেপের সুর।উঠে এসেছে একটাই প্রশ্ন, শ্রীলা কি তাঁর যোগ্য সম্মান পেলেন? 
অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ঋতুপর্ণা সেনগুপ্তর। মৃত্যুসংবাদ পেয়ে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। স্মরণসভায় অভিনেত্রীর কথায় একই আক্ষেপ। বলেন, ‘’ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু পাওয়ার ছিল শ্রীলা মজুমদারের।‘’ মুম্বই থেকে অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাশও ফোনবার্তায় ঋতুপর্ণা সেনগুপ্তকে জানিয়েছেন ‘’শ্রীলা মজুমদার তাঁর প্রাপ্য সম্মান পাননি।’’ স্মরণসভায় এই বার্তার উল্লেখ করেন ঋতুপর্ণা। অভিনেত্রী চৈতি ঘোষাল তাঁর পরিচালিত ছবি ‘নেভারমাইন্ড’-এ একটি চরিত্রের জন্য শ্রীলার কথা ভেবেছিলেন। সেই ভাবনা অপূর্ণ থেকে গেল । আক্ষেপ চৈতির। তবে, শ্রীলা মজুমদারের অভিনয় নিয়ে অতৃপ্তিই তাঁর অনুপ্রেরণা জানালেন অভিনেত্রী। শ্রীলা মজুমদারকে নিয়ে তথ্যচিত্র করতে চান জানালেন পরিচালক রেশমি মিত্র। 
স্মরণসভার শেষে মৃণাল সেন পরিচালিত ও শ্রীলা মজুমদার অভিনীত ‘আকালের সন্ধানে’ দেখানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলা মজুমদারের স্বামী ও পুত্র।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া