শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ০১
এরকমই শোনা যাচ্ছে টলিউডের অন্দরে। কীভাবে তিনি ঝড় তুলবেন? গুঞ্জন, দেবের মতোই তিনি নাকি জিতের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছেন। প্রযোজক-অভিনেতা হিসেবেই দেবের মতোই জিৎ তাঁর ছবিতে অভিনয় করবেন। অর্থাৎ, মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি তিনি সম্ভবত ছবির সহ-প্রযোজকও থাকবেন। ইতিমধ্যেই তারকা প্রযোজক এবং সুপারস্টার নাকি একাধিক বার বৈঠকে? ও বসেছেন। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর মতো ব্লকবাস্টার ছবির প্রযোজকের সঙ্গে। সবটা শুনে তিনি হেসে ফেলেছেন। জানিয়েছেন, এরকম কিছু তাঁর অন্তত জানা নেই। হলে সবাই জানতে পারবেন।
বাংলা বিনোদন দুনিয়ায় যখন ভাটার টান তখনই অতনু-দেব-অভিজিৎ সেন জোট বাঁধেন। এই ত্রয়ীর প্রত্যেকটি ছবি বলিউডকে তুড়ি মেরে উড়িয়ে কয়েক কোটি টাকার ব্যবসা করেছে। টলিউডে এঁরা তাই ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ তকমা পেয়েছেন। বাংলা ছবির স্বার্থেই কি বাণিজ্যিক ছবির দিকে এবার বেশি ঝুঁকবেন? তাই জিতের সঙ্গে বৈঠক? জবাবে প্রথম সারির প্রযোজকের দাবি, তাঁর আগামী ছবিতে ভাল পারিবারিক গল্পের পটভূমিকায় বাণিজ্যিক ঘরানা থেকে অ্যাকশন...সবই থাকবে। ঠিক যেমন ছিল ‘প্রধান’ ছবিতে। তবে জিতের সঙ্গে জোট বাঁধার কথা কিছুতেই স্বীকার করেননি তিনি।
এদিকে আরও খবর, ত্রয়ীর ২০২৪-এর উপহার নাকি ‘প্রজাপতি ২’। এই প্রসঙ্গেও অতনুর সাফ জবাব, ‘‘কিচ্ছু ঠিক হয়নি। গল্প নিয়ে কাজ চলছে। ভাল ছবি উপহার দেব বলেই আমরা গল্পের পিছনে বেশি সময় খরচ করি। চিত্রনাট্যের বাঁধুনি পোক্ত হলে শুটিংয়ে বেশি সময় লাগে না। গল্প চূড়ান্ত হলে তবেই কাদের নিয়ে কাজ করব সেই প্রসঙ্গে যাব।’’ রাজনীতিকে বিদায় জানিয়ে দেব আগামীতে শুধুই প্রযোজক-অভিনেতা। বাংলা বিনোদন দুনিয়া তাহলে তাঁকে আরও বেশি করে আশা করবে? এবারেও টানটান জবাব তাঁর। জানিয়েছেন, রাজনীতিতে থাকাকালীনও দেব ছবির দুনিয়ায় ১০০ শতাংশ দিতেন। কোনও দিনই তিনি নিজের প্রকৃত পেশাকে ভুলে যাননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি