শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৫৫
বিক্রান্তের বিয়ে পাশ!
পর্দায় তাঁর পড়াশোনার দৌড় নাকি ১২ ক্লাসের গণ্ডিও পেরোয়নি। বাস্তবে তিনি বিয়ে পাশ! কথা হচ্ছে বিক্রান্ত ম্যাসিকে নিয়ে। তাঁর অভিনীত ‘টুয়েলভথ ফেল’ নিয়ে দর্শকদের উন্মাদনা ক্রমশ বাড়ছে। তার মধ্যেই সুখবর, বুধবার ছেলের বাবা হলেন নায়ক। বিক্রান্ত এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুর উভয়ে সন্তানের জন্মের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। ২০২২ সালে বিক্রান্ত-শীতলের চার হাত এক হয়েছিল।
ভিকি আহত?
বুধবার নায়ককে দেখে হতভম্ভ অনুরাগীরা। হাত স্লিং ব্যাগে ঝুলিয়ে গাড়ি থেকে নামছেন তিনি। তার মধ্যেও কিন্তু পাপারাৎজিদের হতাশ করেননি। কীভাবে আহত হলেন ভিকি কৌশল? সে খবর অবশ্য জানা যায়নি।
নজরে সিদ্ধান্ত
নভ্যা নভেলি নন্দার প্রেমিক সিদ্ধান্ত চতুর্বেদীর উপরে নজর পড়েছে সঞ্জয় লীলা বনশালির। শোনা যাচ্ছে, প্রযোজক-পরিচালক নাকি ‘হীরামাণ্ডি’র পরে আরও একটি সিরিজ বানাতে চলেছেন। সেটি আদ্যন্ত প্রেমের। সেই সিরিজে সিদ্ধান্তের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। প্রেমের গল্প আর কান পেতে শোনার মতো গান— সিগনেচার বনশালির। সেটাই নাকি এবারে সিরিজেও আনতে চলেছেন।
অক্ষয়-আমিশা-ববির ত্রিকোণমিতি!
২২ বছর আগে অক্ষয় খান্না-আমিশা পটেল-ববি দেওলের ত্রিকোণমিতি ব্লকবাস্টার হিট হয়েছিল। সৌজন্যে পরিচালক আব্বাস-মস্তানের ‘হামরাজ’ ছবি। ২২ বছর পরে সেই ছবির সিক্যুয়েল আনছেন তাঁরা। এমনই গুঞ্জন বলিউডে। এই তিন অভিনেতাকে নিয়েই তাঁরা কাজ করবেন। প্রযোজক রতন জৈন সবুজ সঙ্কেত দিতেই চিত্রনাট্য লেখার কাজ দ্রুত চলছে।
ফের জালিয়াতি?
কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে কথা বলেই নাকি সার্ভাইক্যাল ক্যান্সারের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। প্রচারমুখ হিসেবে। দাবি পুনম পাণ্ডের। খবর ছড়াতেই কেন্দ্র নড়ে বসেছে। সরকারের তরফে পাল্টা দাবি, কোনও ভাবেই সার্ভাইক্যাল ক্যান্সারের প্রচারমুখ নীলম নন। এই ধরনের কথা সরকার মানছে না। সরকারি দফতরের সঙ্গে যুক্ত আধিকারিক ইতিমধ্যেই অভিনেত্রীকে স্পষ্ট ভাষায় এই ধরনের ভুয়ো তথ্য পরিবেশনের জন্য তীব্র ভর্ৎসনা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি