শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৩ : ৪৭
সীতাবদল!
জোর খবর! বদলে যাচ্ছে বড়পর্দার সীতা। নীতেশ কুমারের ‘রামায়ণ’-এ বড় বদল। ‘রাম’ রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের কথা ছিল সাঁই পল্লবীর। কিন্তু শেষমুহূর্তের খবর, তিনি নাকি থাকছেন না। বদলে কে আসছেন? শোনা যাচ্ছে তাঁর জুতোয় নাকি পা গলাতে চলেছেন জাহ্নবী কাপুর। খবর ছড়াতেই আগ্রহের পারদ আরও চড়েছে। পর্দার ‘রাম’-এর কি নতুন ‘সীতা’ পছন্দ? জানা যায়নি।
শাহরুখে অরুচি?
শাহরুখ খান-অ্যাটলি কুমারের জুটির ‘জওয়ান’ ব্লকবাস্টার। সবাই ধরেই রেখেছিল, জুটি হয় ছবির সিক্যুয়েল নয় আবারও অ্যাকশনধর্মী ছবি আনবেন। তাদের ভাবনা কিছুটা সঠিক। হ্যাঁ, অ্যাকশন ছবিই আনবেন পরিচালক। তবে শাহরুখের সঙ্গে নয়। তাঁর নাকি ‘পাখির চোখ’ সলমন খান। অ্যাটলি নাকি ‘স্পিন অফ’ বানাচ্ছেন। সেখানেই যথারীতি দাবাং খান সলমন। ‘ভাইজান’-এর বাড়িতে নাকি যেতেও দেখা গিয়েছে তাঁকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা কিছুই হয়নি।
গৌরীর ডিজাইন
গৌরী খানের নতুন ডিজাইন করা রেস্তোরাঁ ‘তোরি’ সত্যিই চোখজুড়নো। বিলাসিতা আর আধুনিকতার চমৎকার সহবাস রেস্তোরাঁজুড়ে। শাহরুখ খান-পত্নী নিজে পুরো রেস্তোরাঁ ঘুরে দেখিয়েছেন। সাজগোজ সম্পূর্ণ হতেই ৭ ফেব্রুয়ারি থেকে রেস্তোরাঁর দরজা খুলে গিয়েছে সবার জন্য।
অনন্যার পরে অহন?
একেই বলে পরম্পরা। অনন্যা পাণ্ডে বলিউডের পরিচিত নাম। এবার তাঁর তুতো ভাই পা রাখছেন অভিনয় দুনিয়ায়। অহন পাণ্ডেকে কোন ছবিতে দেখা যাবে? খবর, মোহিত সুরীর আগামী প্রেমের ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। প্রযোজনায় যশরাজ ফিল্মস। অলানা পাণ্ডের বিয়েতেই সবার নজর কেড়েছেন অহন। আদিত্য চোপড়ার স্কুল থেকে পাশ করা ছাত্র এবার রুপোলি পর্দায় কতটা ম্যাজিক দেখাতে চলেছেন, সেটাই দেখার।
শ্রদ্ধার ঝুলিতে কী?
একের পর এক ছবিতে সই করে চলেছেন শ্রদ্ধা কাপুর। তাঁর শেষ ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর হিট’। নায়িকা তারপরেই ব্যস্ত হয়ে পড়েছেন ‘স্ত্রী ২’ নিয়ে। সেই ছবির শুট নিয়ে। সম্প্রতি, তিনি আগামী ছবির কথাও ফাঁস করেছেন। তাঁর হাতে নাকি দুটো ছবি। একটি পুরাণ কাহিনির উপরে তৈরি হবে। দ্বিতীয়টি টাইম ট্র্যাভেলের উপরে।
‘অ্যানিমেল’-এর ছায়া?
‘অ্যানিমেল’ দেখে মুগ্ধ খোদ সঞ্জয় লীলা বনশালি। বস্তুত, তিনি মুগ্ধ রণবীর কাপুরকে দেখে। তাই তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়্যার’-এ তিনি রণবীরকে নাকি ধূসর চরিত্রের জন্যই বেছে নিয়েছেন। তা হলে কি ভিকি কৌশলের সঙ্গে প্রেম হবে আলিয়া ভাটের?
৯০০ কোটির ছবি?
তাঁকে দক্ষিণ ভারতের সঞ্জয়লীলা বনশালি বলা হয়। কারণ, তিনি কখনও ছোট বাজেটের ছবি বানান না। সেই ধারা অক্ষুণ্ণ রেখে শঙ্করের আগামী ছবির বাজেট ৯০০ কোটি! দেখা যাবে শাহরুখ খান, বিজয়কে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি