শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Wrap Up: নায়িকার পারিশ্রমিক মেরে দিলেন বিক্রম! অবশেষে বিয়ের পিঁড়িতে সুস্মিতা সেন?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৫৭
আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

পারিশ্রমিকে কোপ!
দক্ষিণ ভারতের জনপ্রিয় মুখ মালভি মালহোত্রা। সম্প্রতি তিনি অতি ব্যস্ততা সরিয়ে সময় বের করে যোগ দিয়েছিলেন মুম্বইয়ের ভাট কোম্পানিতে। কৃষ্ণ ভাটের একটি মিউজিক ভিডিওয়। বিক্রম ভাটের প্রযোজনায় ভেনাস মিউজিকের সেই মিউজিক ট্র্যাকের নাম "বরবাদ কর দিয়া"। কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? তিনি কাজ করলেন। পারিশ্রমিক পেলেন না! প্রথম প্রথম অনুরোধ-উপরোধ। বিক্রম কথায় কথায় কাটিয়ে দিয়েছেন। শেষে গানের প্রচারের জন্য তাঁকে বলতেই মুখ খোলেন মালভি। জানিয়ে দেন, আগে পারিশ্রমিক তারপর বাকি কাজ। ভাট কোম্পানি সঙ্গে সঙ্গে তাঁকে ইনভয়েস পাঠাতে বলে। অভিনেত্রী সেটা পাঠানও। কিন্তু কোথায় কী? আর কোনও সাড়া নেই বিপরীত দিক থেকে। এরপরেও কি আর মুম্বইয়ে কাজ করার কথা ভাববেন? এবার নায়িকা নিশ্চুপ।

বিয়ের পিঁড়িতে সুস্মিতা?
বিয়ে নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা সেন! সাতপাকে বিশ্বাস আছে তাঁর, এমনও নাকি বলতে শোনা গিয়েছে তাঁকে। তা হলে কি অবশেষে রোহমান শলের সঙ্গেই চার হাত এক হচ্ছে? ২০১৮-র সম্পর্ক ২০২৪-এ পরিণতি পাচ্ছে, এমন যাঁরা ভাবছেন তাঁরা মনের আনন্দ মনেই রাখুন। বিয়েতে অবিশ্বাস নেই ব্রহ্মাণ্ড সুন্দরীর। তবে তার থেকেও বেশি বিশ্বাসী স্বাধীনতায়। তাই শিকলে বাঁধা পড়তে কোনও ভাবেই রাজি নন তিনি।

চুম্বনে ঘোর আপত্তি
একেবারে শেষ দৃশ্যে দুই বায়ুসেনা অফিসার মিলিত। অনেক বাধা পেরিয়ে, শত্রুর ডেরা থেকে প্রাণ বাঁচিয়ে পরস্পরের মুখোমুখি। তখন তাঁরা বায়ুসেনা কম, নারী-পুরুষ বেশি। বিনোদনের পাটিগণিত মেনে নায়ক-নায়িকা তাই গাঢ় চুম্বনে ধরা দিয়েছেন। কিন্তু বাস্তব যে রূঢ়! সেখানে প্রতি মুহূর্তে আবেগের পায়ে বেড়ি? এতদিন পাকিস্তানকে সরাসরি শত্রুপক্ষ হিসেবে দেখানোয় পশ্চিম এশিয়ার দেশগুলোয় ছবি মুক্তির নিষেধাজ্ঞা আগেই জারি হয়েছিল। এবার হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড নিয়ে ঘোর আপত্তি এক বায়ুসেনা আধিকারিকের। তিনি নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর বক্তব্য, চুম্বনের সময়ে দুই অভিনেতাই বায়ুসেনার পোশাকে। এতে বায়ুসেনাদের সম্পর্কে দেশের মানুষ ভুল বুঝতে পারে। তবে কি এতেও কাঁচি পড়তে চলেছে? 

নাগালের বাইরে নায়িকা?
কথা হচ্ছে রশ্মিকা মন্দানাকে নিয়ে। চুলবুলে সুন্দরী এই নায়িকা নাকি ‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হতেই মেঘমুলুকে ভাসছেন! কীভাবে? বলিউডে পায়ের তলার মাটি শক্ত হতেই পারিশ্রমিক বাড়িয়ে ২ কোটি থেকে সাড়ে ৪কোটি হাঁকছেন! যদিও গোটা ঘটনা কানে যেতেই বেমালুম অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, এরকম কিছু সত্যি হলে সবথেকে খুশি তিনি হতেন।

ভঙ্গায় রণে ভঙ্গ...
সন্দীপ রেড্ডি ভঙ্গায় নাকি তীব্র আপত্তি কঙ্গনা রানাউতের! তাও নাকি আবার পরিচালকের ভালর জন্য। আসল ঘটনা কী? বাকিদের মতোই অ্যানিমেল নিয়ে নেতিবাচক মন্তব্যই করেছিলেন কঙ্গনা। তারপরেও পরিচালকের নাকি তাঁর সঙ্গে কাজের খুব ইচ্ছে! নায়িকা অবশ্য পত্রপাঠ তা নাকচ করেছেন। জানিয়ে দিয়েছেন, তিনিও কাজ করতে পারলে খুশিই হতেন। কিন্তু সেটা হওয়ার নয়। কারণ, তিনি ছবিতে থাকলে নায়কেরা উগ্র পুরুষতন্ত্র ভুলে নারীবাদী হয়ে উঠবেন। সেটা ছবির ব্যবসায়িক সাফল্যের পক্ষে মারাত্মক হবে।





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া