মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Deepika-Ranveer: স্পেশ্যাল কেনাকাটা দীপবীরের! কার জন্য এত আয়োজন? উত্তর খুঁজছে নেটপাড়া!

নিজস্ব সংবাদদাতা | ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ০০Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: চুটিয়ে কেনাকাটা করছনে দীপবীর! সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একটি ভিডিও। "দীপিকা ভাইবস" নামে একটি ফ্যান ক্লাবের পেজ থেকে সেটি শেয়ার করা হয়েছে। সেই  ভিডিওতে দম্পতিকে বেলজিয়ামের একটি শপিংমলে কেনাকাটা করতে দেখা গিয়েছে । দীপিকা পরেছিলেন একটি কালো জ্যাকেটে আর নীল ব্যাগি প্যান্ট। সঙ্গে কালো বুট দিয়ে ক্যাজুয়াল রেখেছিলেন সাজপোশাক। অন্যদিকে, ফ্যাশনিস্তা রণবীর পরেছিলেন একটি কালো ওভারকোট, বেজ রঙের প্যান্ট, একটি কালো ক্যাপ এবং কেতাদুরস্ত সানগ্লাস। দুজনের হাতই ভর্তি ছিল জামাকাপড়ে। ভিডিওটির  শেষে দেখা যায় শপিংমল থেকে বেরিয়ে এসে অভিনেত্রীর দিকে আদুরে হাত বাড়িয়ে দেন রণবীর। এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় গুঞ্জন- কার জন্য এত আয়োজন দম্পতির! তবে সূত্রের খবর ভাইরাল হওয়া ভিডিওটি গত নভেম্বরের। ১৮ নভেম্বর ২০২৩, বিবাহবার্ষিকী উদযাপনে বেলজিয়াম উড়ে গিয়েছিলেন রিয়েল লাইফ "বাজিরাও মস্তানি" জুটি। সেই সময় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবার নতুন করে ভাইরাল হয়েছে সেই সফরে দম্পতির শপিংয়ের ভিডিও।
দীপিকা বর্তমানে তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি "ফাইটার" এর সাফল্য উপভোগ করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন ও অনিল কাপুর । ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। আগামী দিনে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস এবং দিশা পাটানির সঙ্গে জুটি বেঁধে মুক্তি পাবে অভিনেত্রীর সাই-ফাই থ্রিলার, "কল্কি ২৮৯৮ এডি"। এছাড়াও, রোহিত শেট্টির "সিংহম এগেইন" মুক্তি পাবে স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে।
রণবীর এই মুহূর্তে ব্যস্ত "ডন ৩" এর শুটিংয়ে। পাশাপাশি "সিংহম" ফ্রাঞ্চাইজির ছবিতেও দেখা যাবে তাঁকে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া