শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: কাকে হারিয়ে বিপর্যস্ত অরিজিৎ সিং! ‘কবীর সিং’, ‘রণবিজয়’ একসঙ্গে ‘অ্যানিমেল পার্ক’-এ?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৩ : ২৯
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

শোকস্তব্ধ অরিজিৎ
মা অদিতি সিংয়ের পর দিদিমাকেও হারিয়ে ফেললেন অরিজিৎ সিং। ভারতী অধিকারীর বয়স হয়েছিল ৮২ বছর। রবিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। সেই সময় জিয়াগঞ্জে ছিলেন গায়ক। খবর পেয়েই স্ত্রী পায়েলকে নিয়ে সঙ্গে সঙ্গে শ্মশানে পৌঁছে যান তিনি। শেষকৃত্যে যোগ দেন।

রণবীর-শাহিদ জুটি?
নিজের ছবির প্রচারে এসে পরের ছবির আগাম আভাস দিলেন শাহিদ কাপুর। তাঁর আগামী ছবি ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র নায়িকা কৃতি শ্যানন। সেই ছবিরই প্রচারে নায়কের ইঙ্গিত, আগামীতে ‘কবীর সিং’ এবং ‘রণবিজয়’ সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমেল পার্ক’-এ জুটি বাঁধতে পারেন। দুই সেরা চরিত্র এক ফ্রেমে মানেই রণবীর কাপুর-শাহিদ জুটি বাঁধতে চলেছেন। এও জানিয়েছেন, জল্পনা সত্যি হলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।

বাবার যোগ্য মেয়ে
দেশের প্রথম স্ট্যান্ডআপ কমেডিয়ান জনি লিভার। তাঁর "জনি লিভার লাইভ"-এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সেই ধারা এগিয়ে নিয়ে যাবেন তাঁরই মেয়ে জেমি লিভার। অভিনেত্রী-কৌতুকশিল্পী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি দেশের দুই জায়গায় বাবার মতো শো করতে চলেছেন। সেখানে কৌতুকরস পরিবেশনের পাশাপাশি অভিনয়, নাচ, গানেরও জায়গা থাকবে। যা জেমি অনায়াসে করতে পারেন। শো দু’টি দেখা যাবে নেহেরু সেন্টার এবং থানের কাশীনাথ ঘানেকার নাট্যগৃহে।

বেফাঁস বলে বিপদে!
শ্রীদেবীর মৃত্যু পূর্ব নির্দিষ্ট। প্রকৃত কারণ লুকোতে নাকি নরেন্দ্র মোদী, রাজনাথ সিংয়ের হাত আছে। একই ভাবে সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও তাইই। এই দাবি, ভুবনেশ্বরের ইউটিউবার দীপ্তি আর পিন্নিতির। খবর প্রকাশ্যে আসতেই ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। গোয়েন্দা সংস্থার আধিকারিকদের দাবি, নিজেদের স্বপক্ষে প্রমাণ দিতে দীপ্তি এবং পিন্নিতি সমাজমাধ্যমে প্রচুর চিঠি এবং নথিপত্র দেখিয়েছেন। কিন্তু সে সব নকল। এই নথিপত্রেই রয়েছে মোদী থেকে শুরু করে রাজনাথ সিংহের নাম। আরও লেখা, আরব সংযুক্ত আমিরশাহি সরকারও নাকি শ্রীদেবীর মৃত্যু চাপা দিতে হাত মিলিয়েছিল ভারতের সঙ্গে।

‘ভাইজান’-এর নয়া রূপ
করণ জোহর যতই তাঁর আগামী ছবি পিছোন সলমন খানের কিন্তু পরিশ্রমে ঢিলেমি নেই! মাঝে চেহারা ভারী হয়ে যাওয়ায় অনুরাগীদের দুশ্চিন্তার কারণ হয়েছিলেন তিনি। সেই তিনিই ঝকঝকে নতুন রূপে! আগের মতো টানটান চেহারা। পেশি আগের মতোই নিটোল। কালো ভেস্ট পরায় ধবধবে গায়ের রং যেন ফেটে পড়ছে। সঙ্গে কালো টুপি। সলমনের এই রূপে ফের নতুন করে মজল বলি দুনিয়া। নিজের বাড়িতে বাবা সেলিম খানকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন তিনি।

সুশান্তের শেষ চিহ্নও হারাল!
সুশান্ত সিং রাজপুত নেই। কিন্তু তাঁর ভালবাসার শেষ চিহ্ন ছিল অঙ্কিতা লোখাণ্ডের কাছে। প্রাক্তন প্রেমিকের প্রিয় পোষ্য স্কচ। প্রয়াত অভিনেতা তাঁর পোষ্যের সঙ্গে সময় পেলেই খেলাধুলো করতেন। পরে তাকে অঙ্কিতার হাতে তুলে দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। দুনিয়া থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন তিনি। অঙ্কিতার নতুন সঙ্গী ভিকি জৈন। পরে তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পরেও শ্বশুরবাড়িতে ভিকি-অঙ্কিতার সঙ্গে বহাল তবিয়তে থাকত স্কচ। সেই পোষ্য সোমবার সুশান্তের কাছে চলে গেল। প্রাক্তন প্রেমিকের শেষ চিহ্ন হারিয়ে শোকাচ্ছন্ন অভিনেত্রী। বার্তায় লিখেছেন, ‘মাম্মা তোমাকে খুব মিস করবে।’







 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া